মান্দায় দোকানঘর ভাংচুরের ঘটনায় পুলিশের আটক-নাটকের অভিযোগ
নওগাঁর মান্দায় দোকানঘর ভাংচুরের অভিযোগে ৩ যুবককে রাতে আটকের পর থানায় এনে সকালে ছেড়ে দেয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শনিবার (১২ নভেম্বর) রাতে উপজেলার পরানপুর ইউপির সদলপুর গ্রামে।
অভিযুক্তরা হলেন- উপজেলার মান্দা সদর ইউপির কালিকাপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে শাজিদ (২০), একই গ্রামের মোতাহার হোসেনের ছেলে মোস্তাকিম হোসেন (১৮) এবং ঘাটকৈর গ্রামের মান্ডার ছেলে সাঈদি (১৯)।
অভিযোগকারী ভুক্তভোগী হলেন উপজেলার পরানপুর ইউপির সদলপুর গ্রামের কছিমদ্দিন শাহার ছেলে হাফিজুর রহমান (৩৫)।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন রাতে অভিযুক্ত ৩ যুবক সাবেক ইউপি সদস্য মাজেদুর রহমান মিঠুর হুকুমে সদলপুর মোড়ের ওপর ইট দিয়ে নির্মাণাধীন দোকানঘর ভাংচুর শুরু করে। এ সময় স্থানীয়রা খবর পেয়ে তাদের আটক করেন। এরপর জাতীয় তথ্য সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশি সহযোগিতা চান। পরে থানার উপ-পরিদর্শক শামীম হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে ৩ যুবককে আটক করে থানায় নিয়ে আসেন।
ভূক্তভোগী হাফিজুর রহমান বলেন, আমার নির্মাণাধীন দোকানঘর অবৈধভাবে দখল করতে মধ্যরাতে মিঠু মেম্বার তাদের দিয়ে ভাংচুর শুরু করেন। এ সময় স্থানীয়দের সহযোগিতায় তাদের আটক করা হয়। পরে থানা পুলিশ এসে তাদের আটক করে থানায় নিয়ে যায়। সকালে শুনলাম আকটকৃতদের থানা থেকে ছেড়ে দেয়া হয়েছে।
অভিযুক্ত মাজেদুর রহমান মিঠুর সাথে কথা হলে তিনি জানান, আদালত বিবদমান জমির ওপর (১৪৪ ধারা) জারি করা আছে। নিষেধাজ্ঞা অমান্য করে রাতের আঁধারে হাফিজুর রহমান ঘর নির্মাণ করছেন। ভাংচুরের বিষয়ে তারা আমাকে কিছু জানায়নি।
এ ব্যাপােের মান্দা থানার উপ-পরিদর্শক শামীম হাসান বলেন, ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসি। আটককৃতরা এইচএসসি পরীক্ষার্থী হওয়ায় সার্কেল ও ওসি স্যারের অনুমতি নিয়ে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে।
এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর-এ-আলম সিদ্দিকী (বিপিএম) বলেন, এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছিল। তারা পরীক্ষার্থী হওয়ায় অভিভাবকের জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে। তবে এ ব্যাপারে এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / জামান
টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন
নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান
কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড
সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ
মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী
ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক
মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন
সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন
নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা
২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন
সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে