মানিকগঞ্জের হরিরামপুরে ‘আর্জেন্টিনা বাড়ি’
দরজায় কড়া নাড়ছে ফুটবল বিশ্বকাপ। বিভিন্ন দল নিয়ে সমর্থকদের মাতামাতিও চলছে জোরেশোরে। নিজের বাড়ি প্রিয়দলের পতাকার আদলে রং করে সে আমাজেই গা ভাসিয়েছেন মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার কালই গ্রামের রুবায়েত রাসেল।
রুবায়েত মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় নিজের আধাপাকা বাড়ি রং করিয়েছেন প্রিয় দল আর্জেন্টিনার পতাকার আদলে। বাড়িটি স্থানীয়দের কাছে পরিচিতি পেয়েছে ‘আর্জেন্টিনা বাড়ি’ হিসেবে। দলের প্রতি ভালোবাসার নিদর্শন হিসেবে পুরো বাড়ি রং করতে ৩৫ হাজার টাকার মতো খরচ হয়েছে বলে জানালেন ৩৫ বছর বয়সী এই যুবক। তিনি হরিরামপুর উপজেলার গালা ইউনিয়নের কালই গ্রামের আজিজুর রহমান মোল্লার ছেলে।
স্ত্রী তানজিনা আক্তারও আর্জেন্টিনার সমর্থক জানিয়ে রুবায়েত বলেন, আর্জেন্টিনার পতাকার আদলে বাড়ি রং করায় সে ব্যাপক খুশি হয়েছে। মেসি আর পাওলো দিবালার খেলা ভাল লাগে রুবায়াতের। আর্জেন্টিনার খেলার দিন আধাঘণ্টা আগে থেকে টেলিভিশনের সামনে বসে থাকেন বলে জানালেন।
আর্জেন্টিনার এই ভক্ত বলেন, দলের প্রতি ভালোবাসা থেকেই বাড়িটি পতাকার রংয়ে রাঙিয়েছি। তবে নিজ দেশের পতাকার মান সর্বোচ্চ স্থানে রেখেছি এবং সব সময় রাখব। বাড়ির সামনের খেজুর গাছগুলো জাতীয় পতাকার রংয়ে রাঙানো হবে।
স্বামীর কর্মকাণ্ডে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তানজিনা আক্তার। তিনি বলেন, আমরা দুজনেই আর্জেন্টিনার সমর্থক। কিন্তু আমার হাজব্যান্ড যে পুরো বাড়ি আর্জেন্টিনার পতাকার আদলে রং করছে তাতে আমি অবাক হয়েছি। খুশিও হয়েছি।
গালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শফিক বিশ্বাস বলেন, ফুটবল বিশ্বকাপে আমাদের মাতামাতির শেষ থাকে না। আসলে কে কত বড় পতাকা বানাবে, কার পতাকা কেমন হবে- এমন একটা উত্তেজনা থাকে। আমার ইউনিয়নের রুবায়েত আর্জেন্টিনার পতাকার আদলে বাড়ি রং করেছেন।
হরিরামপুর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবুল বাসার সবুজ বলেন, ফুটবল আর ক্রিকেট বাঙালির আবেগের খেলা। বিশ্বকাপের সময় ফুটবল নিয়ে উন্মাদনা থাকে সবচেয়ে বেশি। বাড়ির ছাদে প্রিয় দলের পতাকা টাঙানো ও পতাকার আদলে বাড়ির রং করাসহ নানা আয়োজন করেন সমর্থকরা। তেমনি হরিরামপুরে একটি বাড়ি আর্জেন্টিনার পতাকার আদলে রং করা হয়েছে।
এমএসএম / জামান
চাঁপাই প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান ,সাধারণ সম্পাদক জমশেদ আলী
শ্রীপুরে বিদ্যুৎস্পৃষ্ঠে রাজমিস্ত্রীর মৃত্যু
বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও অভিভাবক সভা
রাঙ্গামাটিতে পর্যটন মেলা শুরু: নারী উদ্যোক্তাদের পণ্যে প্রাণচাঞ্চল্য
কুমিল্লায় ১৮ থানায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ২৫৪
‘জিন সাপ’ আতঙ্কে শালিখার ছান্দড়া গ্রাম
পরকীয়ার অভিযোগে সাবেক শিবির নেতা কট, বাড়িতে আগুন
বজ্রপাত রোধ ও সবুজায়নের লক্ষ্যে দেবীগঞ্জে তাল বেলালের ২ হাজার তালবীজ রোপণ
মসজিদের মোতোয়াল্লির ওপর হামলার অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে
কালিয়ায় মাদক সেবনে বাঁধা দেওয়ায় কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ
খোয়া ফেলেই ঠিকাদার লাপাত্তা: ঘোড়াঘাটে সড়কের কাজ অসমাপ্ত রেখে জনদুর্ভোগ, পুনরায় দরপত্রের দাবি
শান্তিগঞ্জে সরকারি এজমালি ভূমিতে রাইস মিল স্থাপন ও পরিবেশ দূষণের অভিযোগ