কাপ্তাইয়ে বিজিবির অভিযানে জব্দকৃত অবৈধ কাঠগুলো নিলামে বিক্রয় সম্পন্ন
কাপ্তাই ৪১ বিজিবি কর্তৃক অভিযান চালিয়ে গত কয়েক বছর যাবৎ বিভিন্ন দুর্গম এলাকা থেকে জব্দকৃত নানা প্রজাতির অবৈধ দামি কাঠগুলো অবশেষে নিলামে বিক্রয় কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। দীর্ঘদিন যাবৎ কাঠগুলো বড়ইছড়ি সদরের বিজিবি ক্যাম্পের হেফাজতে থাকার পর অবশেষে গত ২০ অক্টোবর নিলামের মাধ্যমে বিক্রয় কার্যক্রম শুরু করা হয়। ইতোমধ্যে কাঠগুলোর নিলাম সম্পন্ন হয়ে বিক্রয় কার্যক্রম সম্পন্ন হয়েছে।
এ বিষয়ে কাপ্তাই বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক মুরাদ জানান, বিভিন্ন সময়ে কাপ্তাই ৪১ বিজিবি কর্তৃক অভিযান চালিয়ে উদ্ধার হওয়া প্রায় ৭ হাজার ৫০০ ঘনফুট সেগুন কাঠ এবং প্রায় ১৩ হাজার ঘনফুট বিভিন্ন প্রজাতির কাঠ বন বিভাগের নিকট গত অক্টোবর মাসের প্রথম সপ্তাহে হস্তান্তর করা হয়। পরে গত ২০ অক্টোবর নিলামের মাধ্যমে প্রায় ৬০ থেকে ৭০ লাখ টাকায় এসব কাঠগুলো বিক্রয় করা হয়েছে। এছাড়া ইতোমধ্যে প্রায় বেশকিছু ক্রেতা তাদের টাকা পরিশোধ করে কাঠগুলো ক্রয় করে নিয়ে গেছেন বলে জানান তিনি।
কাপ্তাই ৪১ বিজিবির সিও লে. কর্নেল সাব্বির আহমেদ জানান, বনজসম্পদ রক্ষার্থে এবং অবৈধ কাঠ পাচারকারীদের বিরুদ্ধে বিজিবির অভিযান প্রতিনিয়ত চলমান থাকবে। কোনোভাবেই অবৈধ কাঠ পাচারে জড়িত অপরাধীদের ছাড় দেয়া হবে না বলে তিনি জানান।
প্রসঙ্গত, কাপ্তাই ৪১ বিজিবির সিও লে. কর্নেল সাব্বির আহমেদের নেতৃত্বে বেশ কয়েকটি সফল অভিযানে বিভিন্ন সময়ে কাপ্তাইয়ের বিভিন্ন দুর্গম অঞ্চল থেকে অবৈধ দামি বনজ কাঠগুলো উদ্ধার করা হয়েছে। কাপ্তাইয়ে আইনশৃৃংখলা পরিস্থিতির নিয়ন্ত্রণের পাশাপাশি বিভিন্ন সরকারি সম্পত্তি উদ্ধারে কাপ্তাই ৪১ বিজিবি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।
এমএসএম / জামান
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
Link Copied