ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

যাদের নিয়ে কাতারে যাচ্ছে ইরান


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪-১১-২০২২ দুপুর ১২:৫

টানা তৃতীয় বিশ্বকাপ খেলতে যাচ্ছে ইরান। নিজেদের ইতিহাসে প্রথমবার গ্রুপ পর্বের বাধা পেরোনোর লক্ষ্য তাদের। কাতার বিশ্বকাপের জন্য ২৫ জনের দল ঘোষণা করেছেন পর্তুগিজ কোচ কার্লোস কুইরোজ।

চার বছর আগে রাশিয়ায় মরক্কোকে হারিয়ে বিশ্বকাপ শুরু করেছিল ইরান। শেষ ম্যাচে পর্তুগালকে রুখে দেয় ১-১ গোলের ড্রয়ে। তিন ম্যাচে মাত্র একটি হার, স্পেনের কাছে ১-০ গোলে। গতবারের পারফরম্যান্সে উজ্জীবিত দল নিয়ে ষষ্ঠ বিশ্বকাপ খেলতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের দেশটি।

গোলবারের নিচে ইরানের আস্থা আলিরেজা বেইরানভান্দ। রক্ষণে নেতৃত্ব দেবেন দেশের হয়ে তৃতীয় সর্বোচ্চ (১২১) ম্যাচ খেলা অভিজ্ঞ ডিফেন্ডার এহসান হাজসাফি। তার হাতে থাকবে দলের আর্মব্যান্ড। আক্রমণভাগ বেশ শক্তিশালী ইরানের। দেশের তৃতীয় শীর্ষ গোলদাতা সর্দার আজমোন (৪১) থাকবেন সামনের দিকে। মেহদী তারেমি ও করিম আনসারিফার্দ পরীক্ষা নেবেন প্রতিপক্ষের রক্ষণভাগের।

এবার ‘বি’ গ্রুপে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড, ওয়েলস ও যুক্তরাষ্ট্র। আগামী ২১ নভেম্বর ইংল্যান্ডের বিপক্ষে ইরান খেলবে প্রথম ম্যাচ।

ইরানের বিশ্বকাপ স্কোয়াড

গোলকিপার: আলিরেজা বেইরানভান্দ, পয়ম নিয়াজমান্দ, হুসাইন হোসেনি
আমির আবেদজাদেহ।

ডিফেন্ডার: সাদেগ মোহররামি, এহসান হাজসাফি, শোজায়ে খলিলজাদেহ, মিলাদ মোহাম্মদী, মোর্তেজা পৌরালিগঞ্জি, মজিদ হোসেনী, আবুলফজল জালালি, রামিন রেজাইয়ান, আল আহলি হোসেন কানানি।

মিডফিল্ডার: সাইদ এজাতোলাহি, ওয়াহিদ আমিরি, সামান ঘোদ্দোস, আহমদ নুরুল্লাহি, আলী করিমি, রাউজবেহ চেশমি।

ফরোয়ার্ড: আলিরেজা জাহানবখশ, মেহদী তারেমি, করিম আনসারিফার্দ, মেহদী তোরাবি, আলি গোলিজাদেহ, সর্দার আজমোন। 

প্রীতি / প্রীতি

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’

দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬

সুখবর পেল আর্সেনাল

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!

জাপানের কাছে হেরে বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশের