ব্যস্ততা নেই কামারশালায়!
আগামী ২১ জুলাই বুধবার পবিত্র ঈদুল আজহা। ঈদের বাকি মাত্র ৯ দিন থাকলেও ব্যস্ততা নেই কামারশালায়। দিনের বেশিরভাগ সময় তাদের কাটছে কর্মহীন। তাই দিলীপ কামারির মতো অনেক কর্মকারের মন বিষণ্নতায় ভরা। এবার কোরবানিতে সব মিলিয়ে ১০ থেকে ১৫ হাজার টাকার বেচা -বিক্রি করতে পারবেন কি-না তা নিয়ে সন্দেহ প্রকাশ করছেন তিনি।
প্রতি বছর ঈদুল আজহার দু-তিন সপ্তাহ আগে থেকেই দম ফেলার ফুরসৎ থাকত না কামারদের। কামারশালাগুলোতে চলত দিন-রাত কাজ। চাপড়, দা, বঁটি-ছুরি তৈরি, বিক্রি ও শাণ দিতে দিতেই দিন-রাত একাকার হয়ে যেত তাদের। কিন্তু এবার বৈশ্বিক করোনা মহামারীতে উল্টে দিয়েছে চিরায়ত অবস্থা।
কমলগঞ্জের ভানুগাছ বাজারের কামার দিলীপ বলেন, এই পেশা আমার বাপ-দাদার আমল থেকে পেয়েছি। প্রতি কোরবানির ঈদের এক মাস পূর্ব থেকে ছুরি-চাকু বিক্রি হওয়ার কথা। কিন্তু তৈরি করে রাখা ছুরি-চাকু তেমন বিক্রি হচ্ছে না। তারপরও আমরা বসে নেই। বসে থাকলে তো চলবে না।
নতুন কামারি বললেন, পুরো বছরের মূল রোজগার হয় এই কোরবানি ঈদে। কিন্তু গত ঈদ থেকে ছুরি-চাকু বিক্রি নেই বললেই চলে। তবুও বিক্রির আশায় ঘুম নষ্ট করে জিনিসপত্র তৈরি করে রাখছি। তিনি বলেন, ভালমানের লোহা পাওয়া কঠিন। লোহার দর বেড়েছে। সে তুলনায় জিনিস বিক্রি করা কঠিন হচ্ছে। যাই হোক, আশা ছাড়ছি না। ঈদের এক সপ্তাহ পূর্ব থেকে বিক্রি শুরু হতে পারে।
মহেশ দেব বলেন, প্রতি বছর ঈদের মৌসুমে বেচা-কেনার পরিমাণ বেড়ে যায়। আর এই আয় থেকে সারাবছরের সংসারের খোরাক হয়, পোশাক ও ছেলে-মেয়েদের লেখাপড়ার খরচ চলে। কিন্তু করোনা পরিস্থিতিতে বেচা-কেনা নেই, মালামাল তৈরির অর্ডারও নেই। তাই দুশ্চিন্তায় দিন কাটছে কারিগরদের। আবার অনেকে লোকসানের ভয়ে বন্ধ করে রেখেছেন দোকানঘর।
কামার শ্রমিকরা জানান, করোনায় ব্যবসা নেই, মালও নিচ্ছে না কেউ। কিন্তু কিস্তির টাকা নেয়ার জন্য লোক বসে থাকছে। এমন কথাই বললেন আরো কয়েকজন। করোনা পরিস্থিতির দিকে তারা তাকিয়ে আছেন তারা। পরিস্থিতির ওপর নির্ভর করছে কোরবানির পশু কেনা-বেচা।
এমএসএম / জামান
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান
Link Copied