ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

গাজীপুরে সহপাঠীর মৃত্যুর প্রতিবাদে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ


আরিফ খান আবির photo আরিফ খান আবির
প্রকাশিত: ১৪-১১-২০২২ দুপুর ২:৫৫

গাজীপুরের  মহাসড়কে গতিরোকের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে আশপাশের বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। তাতে আটকা পড়ে সকল ধরনের হাজার হাজার যানবাহন। আশপাশের কমপক্ষে ১০টি শিক্ষাপ্রতিষ্ঠান এই বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেয়।

আজ সোমবার (১৪ নভেসম্বর) সকাল সাড়ে ১০টা থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনা বাজার এলাকায় মহাসড়কের পাশে এক কিলোমিটার এলাকায় এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশ নেয় জৈনা বাজার এইচ এ কে একাডেমির শিক্ষার্থী নিতুল বলে, আমরা সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করছি। গত ১১ নভেম্বর স্থানীয় ফরিদপুর মডেল স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ফয়সাল ও তার বাবার এই ইউটার্নে ট্রাকচাপায় মৃত্যু হয়। এখানে প্রায় সময় সড়ক দুর্ঘটনায় প্রাণহানি হচ্ছে।

এইচ এ কে একাডেমির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ইয়ামিন আলী বলেন, যৌক্তিক একটি দাবি নিয়ে শিক্ষার্থী রাস্তায় এসেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষে কাছে আমাদের আবেদন, দ্রুততম সময়ের মধ্যে মহাসড়কের এই অংশে দুটি গতিরোধক নির্মাণ করে প্রাণহানি কমিয়ে আনা। এই রাস্তা দিয়ে প্রতিদিন শত শত কোমলমতি শিক্ষার্থীরা চলাচল করে থাকে।

মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অংশ নেয়- শিশু শিক্ষা মডেল একাডেমি, রফিক রাজু, আবুল হাসেম মডেল একাডেমি, সাইফুননেছা, শিশুতোষ বিদ্যাঘর, এএনএফ একাডেমি।মাওনা

হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কংকন কুমার বিশ্বাস বলেন, সড়ক অবরোধের পরপরই ঘটনাস্থলে পুলিশের একাধিক সদস্য পাঠানো হয়েছে। শিক্ষার্থীরা সকাল সাড়ে ১০টা থেকে মানববন্ধন অংশ নেয়। এরপর বেলা পৌঁনে ১১টা থেকে দুপুর সোয়া ১২টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এরপর শিক্ষার্থীদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তরিকুল ইসলাম বলেন, মহাসড়ক অবরোধের খবর পাওয়ার পরপরই স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে কথা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।

এমএসএম / জামান

চাঁপাইনবাবগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত এসএসসি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

শ্যামনগর পৌর ইসলামী আন্দোলনের নতুন কমিটির শপথ অনুষ্ঠিত

বরিশালে ১০২ এতিম শিশুর শিক্ষা সফর ও ৩ মাসের খাদ্য সহায়তা দিল ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ

বিয়ের আশ্বাসে নারীকে দুবাই নিয়ে ধর্ষণের অভিযোগ, শিশুর স্বীকৃতির দাবি

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে মৎস্যজীবী দলের বিক্ষোভ

সরকারের পক্ষ থেকে বরিশাল গৌরনদী উপজেলার মিয়ারচরবাসীকে নদী ভাঙ্গন রোধে সর্বোচ্চ সুরক্ষা দেওয়া হবে : রাজনৈতিক উপদেষ্টা

ব্রাহ্মণবাড়িয়ায় গাড়ি চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

নোয়াখালীর কোম্পানীগঞ্জে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর সফর

ভূরুঙ্গামারীতে দুর্গাপূজার প্রস্তুতির প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা

পেকুয়ায় ইউসুফ আলী হত্যা মামলার ৩ আসামি চট্টগ্রাম থেকে গ্রেপ্তার

ছাত্র ও সরকারকে মুখোমুখি করার মহাপরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: পাকশী বিভাগীয় রেল ব্যবস্থাপক

সর্বস্ব হারিয়ে যখন পথে বসার উপক্রম ওমর ফারুক, পাশে দাঁড়াল হারুন মোল্লা ফাউন্ডেশন

সলঙ্গায় জামিনের পরও হয়রানির প্রতিবাদে কিশোরের মায়ের সংবাদ সম্মেলন