রূপগঞ্জে ৩৬০ ক্যান বিয়ার উদ্ধার
নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান পরিচালনা করে ১৫টি কার্টনভর্তি ৩৬০ ক্যান বিয়ার উদ্ধার করেছে পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী রাকিব ভূঁইয়া পালিয়ে যায়। সোমবার (১২ জুলাই) ভোরে উপজেলার হোরগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে এসব বিয়ার উদ্ধার করা হয়।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ জানান, হোরগাঁও এলাকার রাকিব ভূঁইয়া নামে এক ব্যক্তি বিয়ারের ব্যবসা করে আসছে বলে পুলিশের কাছে সংবাদ আসে। ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর নাজিম উদ্দিন মজুমদারের নেতৃত্বে পুলিশ সোমবার ভোরে রাকিব ভূঁইয়ার বাড়িতে অভিযান পরিচালান করা হয়। অভিযান পরিচালনাকালে রাকিব ভূঁইয়ার শোয়ার খাটের নিচে রাখা ১৫টি কার্টনভর্তি ৩৬০ ক্যান বিয়ার উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী রাকিব ভূঁইয়া পালিয়ে যায়। রাকিব ভূঁইয়া উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের হোরগাঁও এলাকার নজরুল ইসলামের ছেলে। এ ব্যপারে পুলিশ বাদী হয়ে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্যে নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। মাদক ব্যবসায়ী রাকিব ভূঁইয়াকে গ্রেফতারের চেষ্টা চলছে।
এমএসএম / জামান
মধুখালীতে দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা,প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা
মান্দায় বনাঢ়্য আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
বাকেরগঞ্জে জিনের বাদশার ১ লাখ ৮৬ হাজার টাকা প্রতারণা, গ্রেপ্তার-৩
ক্ষেতলালে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু
রাণীনগরে মাঠে সবুজ সমুদ্র ধানের শিষে দুলছে কৃষকের সোনালী স্বপ্ন
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড