ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

জেলা রেজিষ্টার অফিসে অভিযোগ

তাড়াশে বিয়ের রেজিষ্টারে কাবিনের টাকা আকাশ ছোঁয়া


মহসীন আলী, তাড়াশ photo মহসীন আলী, তাড়াশ
প্রকাশিত: ১৪-১১-২০২২ দুপুর ৩:৪৩

সিরাজগঞ্জের তাড়াশে বিয়ের রেজিস্টারে কাবিনের টাকা আকাশছোঁয়া হয়েছে। এ ব্যাপারে জেলা নিকাহ রেজিস্ট্রি অফিসসহ বিভিন্ন দফতরে অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ব্যক্তি।

২০১৭ সারের ১ সেপ্টেম্বর উপজেলার তাড়াশ পৌরসভার উলিপুর  গ্রামের মো. আরশেদ আলীর ছেলে  মো. মোতালেব হোসেনের সহিত একই গ্রামের মো. আবু বক্কারের মেয়ে মোছাঃ হাবিবা খাতুন (সুমি)’র বিবাহ হয়। দেশীগ্রাম ইউনিয়ন নিকাহ রেজিষ্টার মো. মোবারক হোসেন কাজী বিবাহ রেজিষ্টারে  ১ লক্ষ ২০ হাজার টাকা দেন মোহর ধার্য করে  লিপিবদ্ধ করেন। এর পর থেকেই ছেলে মো. মোতালেব হোসেন বিবাহর রেজিষ্টারের নকল কপি চাইলে কাজী মো. মোবারক হোসেন তাল বাহানা করতে থাকে। এক পর্যায়ে জোড় দাবিতে বিবাহর নকল চাইলে কাজী মো. মোবারক হোসেন বলেন কাবিলের জাবেদা দেওয়া যাবেনা। পরে ওই গ্রামের আব্দুল মালেক কাজীর কাছে ফোন দিলে কাজী মো. মোবারক হোসেন বলেন কাবিলের ভলিয়ম বই কোর্টে জমা দেয়া আছে।

এদিকে কাজী মো. মোবারক হোসেন  মোছা. হাবিবা খাতুন (সুমি)’র নিকটতম আপন জন চাচা হওয়ায় মো. আবু বক্কারের সাথে যোগ সাজসে কাবিলের জাবেদানে ১২ লক্ষ ২০ হাজার টাকা বসিয়েছে। এ যেন আকাশ ছোঁয়ার মত । জানা গেছে, নিকাহ রেজিষ্টারে অংকে লিখা হলেও কথায় লিখা হয় নি ঘর ফাঁকা ছিল। মিথ্যা ,জালিয়াতি, দুর্দান্ত,দাঙ্গাবাজ ও প্রতারনা করায় এক পর্যায়ে মো. মোতালেব হোসেন  মোকাম বিজ্ঞ তাড়াশ থানা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত সিরাজগঞ্জে অভিযোগ করেন।

নিকাহ রেজিস্টারে জালিয়াতি করা হয়েছে মর্মে  উলিপুর গ্রামের মৃত কছির খাঁর ছেলে মো. আঃ মালেক,খুটিগাছা গ্রামের মৃত আবু হানিফ মিঞার ছেলে মো. গোলাম রাব্বানী ও মো. জয়নাল আবেদীনের ছেলে মো. আব্দুস সালাম ওয়ার্ড কাউন্সিলর মোকাম সিরাজগঞ্জের নোটারী পাবলিকের কার্যালয়ে হলফনামা দিয়ে বলেন, উলিপুর  গ্রামের মো. আরশেদ আলীর ছেলে  মো. মোতালেব হোসেনের সহিত একই গ্রামের মো. আবু বক্কারের মেয়ে মোছাঃ হাবিবা খাতুন (সুমি)’র বিবাহ হয় আলোচনা সাপেক্ষে। সবার মধ্যে আলোচনা করে ১ লক্ষ ২০ হাজার টাকা দেন মোহর ধার্য করে  নিকাহ রেজিষ্টারে লিপিবদ্ধ করা হয়। বিবাহের সময় কাবিলনামার ১৩নং কলামে দেনমোহরানার ঘর ফাঁকা  রেখে নিকাহ

রেজিস্টার কাবিলনামার সকল ঘর পুর করে বর ও কনের স্বাক্ষর গ্রহণ করে বিবাহ সম্পন্ন করা হয়।

এ ব্যাপারে তাড়াশ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল শেখ মোকাম বিজ্ঞ তাড়াশ থানা জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালত সিরাজগঞ্জের মামলা ৮৪/২০২০ তদন্ত করে  ১৮-১-২০২১ তারিখে প্রতিবেদন দাখিল করেন।দাখিলে উল্লেখ করেন কাজী মো. মোবারক হোসেনকে ৩বার নোটিশ করার পরেও তিনি আমার কার্যালয়ে হাজির হন নি। এছাড়াও গোপনে ও প্রকাশ্যে তদন্ত করে দেখা যায় ১ লক্ষ ২০ হাজার টাকা কাবিল লেখার সময় ইউপি সদস্য বর্তমান পৌরসভার কাউন্সিলর আব্দুস সালাম উপস্থিত ছিলেন। ১ লক্ষ ২০ হাজার টাকা লেখার সময় ঘর একটু ফাঁকা রাখা হয়। এতে পরিলক্ষিত  হয় য়ে, কাজী সাহেব তার নিজের ভাতিজির কারনে দেন মোহরের পরিমান ১ লক্ষ ২০ হাজার টাকার পরিবর্তে  ১২ লক্ষ ২০ হাজার টাকা করেছেন। এছাড়াও আমার নিকট আরও প্রতীয়মান হয় যে,নামিক বাদি ও বিবাদির স্টাটাস অনুযায়ী  ১২ লক্ষ ২০ হাজার টাকার দেন মোহর ধার্য করা অস্বাভাবিক। অতিরিক্ত টাকা বাড়ানো হয়েছে।

এমএসএম / জামান

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা

তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০ হাজার মানুষ

দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপে ড. খন্দকার মারুফ হোসেনের আর্থিক সহায়তা: ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’

ফুলবাড়ীতে মাদরাসার নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন

ঘোড়াঘাটে আগাম জাতের ধান কাটা শুরু

হালদা প্রকল্প: কাপ্তাইয়ে মৎস্যচাষি ও মৎস্যজীবীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

প্রবাসীর কেনা জমি দখলচেষ্টার অভিযোগ, সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা