ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

পাকিস্তান দলকে প্রশংসায় ভাসালেন শোয়েব আখতার


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪-১১-২০২২ দুপুর ৩:৪৮

২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে পাকিস্তানের। এমন হারে কষ্ট পেয়েছেন সাবেক পাকিস্তানি স্পিডস্টার শোয়েব আখতার। তবে বাবরবাহিনী শেষ পর্যন্ত লড়াই করায় তার মন ভাঙেনি বলে জানিয়েছেন 'রাওয়ালপিন্ডি এক্সপ্রেস'। বরং পাকিস্তান দলকে প্রশংসায় ভাসিয়েছেন তিনি।

নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে শোয়েব আখতার বলেন, 'আমি পাকিস্তানের পাশেই আছি। শাহিন শাহ আফ্রিদির ইনজুরিটা ছিল টার্নিং পয়েন্ট। আমি চেয়েছিলাম ম্যাচটা শেষ ওভার পর্যন্ত যাক। কিন্তু দুর্ভাগ্যক্রমে তা হয়নি, কিন্তু ইটস ওকে। আমি খুশি কারণ, আজ রাতে পাকিস্তান দুর্দান্ত লড়াই করেছে। (সেমিফাইনালে) ভারতের বোলিং কিন্তু ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপের সামনে দাঁড়াতেই পারেনি, একটা উইকেটও নিতে পারেনি।'

'আজ রাতে সিমিং ট্র্যাকে খেলা হয়েছে এবং পাকিস্তান কিন্তু তাদের (ইংল্যান্ডকে) বিপদে ফেলেছে। এমনকি একজন মাত্র লেগ স্পিনার নিয়েও তারা ইংল্যান্ডকে অনেকটা সময় চাপে রাখতে সক্ষম হয়েছে। তাই মাথা উঁচু রাখো। হতাশ হওয়ার কিছু নেই। জমজমাট লড়াই হয়েছে। দল নির্বাচনে আরও কঠোর হও এবং ফিটনেসের প্রতি বাড়তি গুরুত্ব দাও।'

'পরের বছর, ভারতের মাটিতে বিশ্বকাপ হবে। আমি তোমাদের বলছি, যে নায়ক হতে চাও, যাও (মুম্বাইয়ের) ওয়াংখেড়ে স্টেডিয়ামে শিরোপা উঁচিয়ে ধরো এবং পাকিস্তানে ফিরিয়ে আনো। এটা তোমাদের জন্য চ্যালেঞ্জ। যাও, ফিটনেস নিয়ে কাজ করো এবং ভারতে ওয়ানডে বিশ্বকাপ হবে। ওই বিশ্বকাপ হবে আমাদের। নিজেকে শক্ত করো, কঠোর অনুশীলন করো এবং পরের বিশ্বকাপ আমরাই জিতবো।'

প্রীতি / প্রীতি

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’

দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬

সুখবর পেল আর্সেনাল

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!

জাপানের কাছে হেরে বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশের