ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশে খাদ্যপণ্য রপ্তানির ক্ষেত্রে স্বাস্থ্য সনদ পেয়েছে নুরুল মোমেন কায়েস


রিফাত মিয়া, নাগরপুর photo রিফাত মিয়া, নাগরপুর
প্রকাশিত: ১৪-১১-২০২২ দুপুর ৩:৫৮
বাংলাদেশে খাদ্যপণ্য রপ্তানির ক্ষেত্রে প্রথম স্বাস্থ্য সনদ পেয়েছে টাঙ্গাইলের নাগরপুরের কৃতি সন্তান খন্দকার নুরুল মোমেন কায়েস। তিনি ট্রাস্ট এন্ড ট্রেড কোম্পানির প্রোপ্রাইটর। তার পৈতৃক নিবাস নাগরপুর উপজেলা সদর এলাকায়। তিনি সফল ব্যবসায়ী খন্দকার আবুল কালাম এর একমাত্র সন্তান। গত রবিবার (১৩ নভেম্বর) বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের প্রশিক্ষণ কক্ষে খাদ্য মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ‘গণমাধ্যম কর্মীদের নিরাপদ খাদ্য আইন এবং বিধি/প্রবিধি অবহিতকরণ’-শীর্ষক কর্মশালা এবং খাদ্যপণ্য রপ্তানির ক্ষেত্রে স্বাস্থ্য সনদ প্রদান অনুষ্ঠানে এ স্বাস্থ্য সনদ অর্জন করেন সফল এই রপ্তানি ব্যবসায়ী।
 
ট্রাস্ট এন্ড ট্রেড কোম্পানি'র একমাত্র কর্ণধার খন্দকার নুরুল মোমেন কায়েস বলেন, আগে খাদ্য রপ্তানি করতে গেলে বিদেশ থেকে কর্তৃপক্ষ এসে সনদ দিতো। এখন থেকে আর সেটির প্রয়োজন নেই। আন্তর্জাতিক মান অনুযায়ী স্বাস্থ্য সনদ প্রদান করায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কে আন্তরিক ধন্যবাদ জানাই। এতে সারা বিশ্ব জানবে, বাংলাদেশে নিরাপদ খাদ্য পাওয়া যায়। যার ফলে, রপ্তানি আরো ত্বরান্বিত হবে। আমি ২০২১/২২ অর্থ বছরে অনূর্ধ্ব ৪০ বয়সের ১৫০ জন সেরা করদাতাদের মধ্যে ১ জন ছিলাম। আমি সহ আমার পরিবার এবং আমার কোম্পানির জন্য সবাই দোয়া করবেন।
 
উল্লেখ্য, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আব্দুল কাইউম সরকার এর সভাপতিত্বে উক্ত স্বাস্থ্য সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি । এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য সচিব মো. ইসমাইল হোসেন। এতে ট্রাস্ট এন্ড ট্রেড সহ মোট দুটি কোম্পানিকে প্রথম স্বাস্থ্য সনদ প্রদান করা হয়।

এমএসএম / জামান

তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।

ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু