ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

আইসিসির সেরা একাদশের অধিনায়ক বাটলার


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪-১১-২০২২ দুপুর ৪:১

অষ্টম টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। টুর্নামেন্টের সেরা পারফরমাদের নিয়ে ঘোষিত  একাদশের অধিনায়ক জস বাটলার।

দলে জায়গা পেয়েছেন চ্যাম্পিয়ন ইংল্যান্ড থেকে সর্বোচ্চ চারজন।  রানার্স-আপ পাকিস্তানের দু’জন, ভারতেরও দু’জন। নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের একজন করে খেলোয়াড় সেরা একাদশে জায়গা পেয়েছেন। 

আইসিসি সেরা একাদশে সুযোগ হয়নি বাংলাদেশ থেকে কোন খেলোয়াড়ের। 

ওপেনার হিসেবে থাকছেন চ্যাম্পিয়ন ইংল্যান্ডের অ্যালেক্স হেলস ও বাটলার। তিন ও চার নম্বরে রাখা হয়েছে ভারতের বিরাট কোহলি ও সূর্যকুমার যাদবকে। 

মির্ডল-অর্ডারে আছেন নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপস, জিম্বাবুয়ের সিকান্দার রাজা ও পাকিস্তানের শাদাব খান। 

স্পিন অলরাউন্ডার হিসেবে একাদশে আছেন রাজা ও শাদাব।

একাদশে চারজন স্পেশাল পেসারকে রাখা হয়েছে। ফাইনাল ও টুর্নামেন্টের সেরা ইংল্যান্ডের স্যাম কারানের সাথে আছেন দক্ষিণ আফ্রিকার এনরিচ নর্টি, ইংলিশ তারকা মার্ক উড ও পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদিকে।

দ্বাদশ খেলোয়াড় হিসেবে আছেন ভারতের পেস বোলিং অলরাউন্ডার হার্ডিক পান্ডিয়া। 

একনজরে অষ্টম টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা একাদশ
১. অ্যালেক্স হেলস (ইংল্যান্ড) - ২১২ রান, গড় ৪২.৪০
২. জস বাটলার (অধিনায়ক, উইকেটরক্ষক, ইংল্যান্ড) - ২২৫ রান, গড় ৪৫.০০, নয় ডিসমিসাল
৩. বিরাট কোহলি (ভারত)- ২৯৬ রান, গড় ৯৮.৬৬
৪. সূর্যকুমার যাদব (ভারত) ২৩৯ রান, গড় ৫৯.৭৫
৫. গ্লেন ফিলিপস (নিউজিল্যান্ড)- ২০১ রান, গড় ৪০.২০
৬. সিকান্দার রাজা (জিম্বাবুয়ে)- ২১৯ রান, ১০ উইকেট
৭. শাদাব খান (পাকিস্তান)- ৯৮ রান, ১১ উইকেট
৮. স্যাম কারান (ইংল্যান্ড)- ১৩ উইকেট, গড়- ১১.৩৮
৯. এনরিচ নর্টি (দক্ষিণ আফ্রিকা)- ১১ উইকেট, গড় ৮.৫৪
১০. মার্ক উড (ইংল্যান্ড)- ৯ উইকেট, গড় ১২.০০
১১. শাহিন শাহ আফ্রিদি (পাকিস্তান)- ১১ উইকেট গড় ১৪.০৯

দ্বাদশ খেলোয়াড় : হার্ডিক পান্ডিয়া (ভারত) - ১২৮ রান, ৮ উইকেট

প্রীতি / প্রীতি

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’

দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬

সুখবর পেল আর্সেনাল

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!

জাপানের কাছে হেরে বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশের