সহযোগীতার আবেদন
অর্থের অভাবে চিকিৎসা হচ্ছে না বাউফলের এক মেধাবী শিক্ষার্থীর
বাউফলে দিনমজুর বাবার মেধাবী একমাত্র মেয়ে কালিশুরী ইউনিয়নের রাজাপুর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী রিতা রানী দাস (১৫) ব্লাড ক্যান্সারে আক্রান্ত হলে অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছে না। বর্তমানে ওই শিক্ষার্থী মহাখালীরে জাতীয় ক্যান্সার গবেষণা ইনিস্টিটিউট ও হাসপাতালে ভর্তি রয়েছে। রিতার চিকিৎসার খরচ মেটাতে প্রধানমন্ত্রী ও সমাজের বিত্তবানদের প্রতি সহযোগীতার হাত বাড়িয়ে দিতে অনুরোধ জানিয়েছেন তার পরিবার।
পারিবারিক সূত্র থেকে জানা গেছে, গত ৬ অক্টোবর রিতা অসুস্থ হয়ে পড়লে তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে বিভিন্ন পরীক্ষা-নীরিক্ষার পর তার ব্লাড ক্যান্সার ধরা পরে। চিকিৎসা ব্যয় মেটাতে না পেরে পরে তাকে মহাখালীরে জাতীয় ক্যান্সার গবেষণা ইনিস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করে রাখা হয়েছে।
রিতার বাবা শ্যামল দাস জানান, মেয়ের চিকিৎসার জন্য ১০ থেকে ১২ লাখ টাকা লাগবে বলে ডাক্তাররা জানিয়েছেন। আমি একটি মুদি-মনোহারী দোকানে স্বল্প বেতনে শ্রমিকের কাজ করি। আমার কোন জায়গা-জমিও নেই। আমার পক্ষে এই টাকা জোগাড় করা কোন ভাবেই সম্ভব নয়। আমার মেয়েটা বিনা চিকিৎসায় মৃত্যুর দিকে চলে যাচ্ছে। প্রধানমন্ত্রী যদি এই খবরটা জেনে সহায়তা করেন এবং বিত্তবানরা সাহায্য করেন তবে হয়তো আমার মেয়েটা বাঁচবে।
রিতার সাথে থাকা মামা দিলপি দাস জানান, জরুরী ভিত্তিতে রিতাকে থেরাপি দেয়া দরকার। কিন্তু টাকার অভাবে চিকিৎসা চলছে না। রিতার চিকিৎসায় সহায়তার জন্য একটি ব্যাংক একাউন্ট এবং দুটি বিকাশ নম্বর দিয়েছেন তার ভাই প্রশান্ত দাস। শ্যামল দাস, সোনালী বাংক, হিসাব নম্বর: ৪৩০৬৭০১০০৫৯০৬, ব্রাঞ্চ কোড: ৪৩০৬৭, রাউটিং নং- ২০০৭৮০১৯১ এবং বিকাশ নম্বর:-০১৭৮৮-৫০৯৪৪৪ এবং ০১৭০৩-৯৮৩৩৮১।
এমএসএম / জামান
বেনাপোল ইমিগ্রেশনে স্বর্ণসহ পাসপোর্ট যাত্রী আটক
নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ
আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী
মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫
ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক
রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা
পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা
মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন
ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২
শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন
আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার
পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় ৩টি পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষনা
Link Copied