রাজশাহীতে এগিয়ে চলেছে 'তারুণ্যের উদ্যোগ'
‘তারুণ্যের উদ্যোগে, একসাথে একযোগে’ স্লোগানকে সামনে রেখে সামাজিক কার্যক্রম ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার নিয়ে রাজশাহীতে এগিয়ে চলেছে একঝাঁক তরুণ-তরুণী। রোকবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় নগর ভবনের সামনে তারুণ্যের উদ্যোগ গ্রুপের টিশার্ট উন্মোচন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাহুল ইসলাম রুশো ও সঞ্চালনা করেন মো: রাজিব শেখ।
এ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাসিক ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর মো: আব্দুল মোমিন, ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর মো: আনোয়ার হোসেন আনার, সংগঠনের উপদেষ্টামণ্ডলীর সদস্য মো:আবুল কালাম মাষ্টার মো: শরিফ শেখ সারোয়ার জাহান পলাশ প্রমুখ।
অনুষ্ঠানের বক্তব্যে আব্দুল মোমিন বলেন, তারুণ্যের উদ্যোগ সংগঠনের মাধ্যমে রাজশাহীর তরুণ সমাজ দেশ ও জাতির কল্যাণে অগ্রণী ভূমিকা পালন করবে। তিনি আরো বলেন, এই তরুণরাই পারবে আধুনিক রাজশাহীর রূপকার জনাব এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন ভাইয়ের স্বপ্নের রাজশাহীকে মাদকমুক্ত তরুণ সমাজ উপহার দিতে। তারুণ্যের উদ্যোগ সংগঠনকে তিনি সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। আরো বক্তব্য দিয়েছেন ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর জনাব আনোয়ার হোসেন আনার। তিনি বলেন, পরিচ্ছন্ন গ্রীন সিটি, ক্লিন সিটি রাজশাহীর সৌন্দর্যকে ধরে রাখতে এই তরুণ সমাজ কাজ করবে। সমাজে মাদকাসক্ত তরুণ সমাজকে ফিরিয়ে আনতে তারুণ্যের উদ্যোগ বিশেষ গুরুত্বারোপ করবে। এর জন্য সম্পূর্ণ বিনা খরচে তার নিজ ওয়ার্ডে মাদক নিরাময় কেন্দ্রে পুনর্বাসনের ব্যবস্থা করে দিবেন বলে আশ্বস্ত করেন। তারুণ্যের উদ্যোগ সংগঠনকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি।
পুরো সময় ত্যারুণ্যের উদ্যোগ' গ্রুপের জহির সরকার রাতুল, সিফাত আলম, অপু, মাহাতাব, জুবায়ের, রাহিদ, সবুজ, আয়ান, তানিম, রবিন,ফরহাদ, রক্তিম, সিজান, জুনায়েদ খান, মারুফা,সম্পা, রুহি,আখি, সাথী, ঐশী প্রমুখের আয়োজনে প্রাণবন্ত ছিল অনুষ্ঠান এলাকা।
এমএসএম / জামান
বাগেরহাটে আইনজীবী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ
নাগেশ্বরীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও এসআইএর বিরুদ্ধে বিক্ষোভ-মানববন্ধন
রাণীনগরে ইউএনও রাকিবুল হাসানের বদলি বাতিলের দাবিতে নেটিজেনরা
বেনাপোল বন্দরে গেটপাশ জটিলতা: দুই দিন পর আমদানি শুরু
অপরাধমুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র্যাব-৮ এর টাউন হল মিটিং অনুষ্ঠিত
শেরপুরের ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ
খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা
বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ, নিম্নমানের চারা বিতরণে ক্ষোভ
সাতক্ষীরায় মাদক-চোরাচালানে জিরো টলারেন্স ঘোষণা খুলনা রেঞ্জের ডি আইজি
খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা
নেত্রকোণার দুর্গাপুরে সচেতনতামূলক মাদকবিরোধী সমাবেশে-জেলা পুলিশ সুপার
ইউএনও থেকে অতিরিক্ত জেলা প্রশাসক খাদিজা বেগম
Link Copied