গাজীপুরে রোটারি ও রোটার্যাক্ট ক্লাবের উদ্যোগে মৌসুমি ফল বিতরণ ও বৃক্ষরোপণ
গাজীপুরে স্বেচ্ছাসেবী সংগঠন রোটারি ক্লাব অব গাজীপুরের উদ্যোগে একটি মাদ্রাসায় মৌসুমি ফল বিতরণ ও বৃক্ষরোপণ করা হয়। সোমবার (১২ জুলাই) সকালে মহানগরীর ৩১নং ওয়ার্ডের ধীরাশ্রম এলাকায় জামিয়া রশিদিয়া মোল্লাপাড়া মাদ্রাসার ছাত্রদের মাঝে মৌসুমি ফল বিতরণ করা হয়। পরে একই এলাকায় পাশের একটি জমিতে বিভিন্ন জাতের ফলদ গাছের চারা রোপণ করা হয়। গাজীপুর রোটারি ক্লাবের সভাপতি বাংলাদেশ ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক খালেদ মাহবুব মোর্শেদ কাজল এ কর্মসূচির সূচনা করেন।
এ সময় রোটারি ক্লাব অব গাজীপুরে ২০২১-২২ সভাপতি প্রকৌশলী মো. সোহেল রানা, সাধারণ সম্পাদক খোরশেদ আলম রুবেল, রোটারিয়ান ব্যবসায়ী আজিজুর রহমান, রোটার্যাক্ট ক্লাব অব গাজীপুর বনরূপার সভাপতি মো. রাশেদুল ইসলাম, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সংগঠনের কোষাধ্যক্ষ সাফাত ইসলাম, ক্লাব পরিচালক ইমন সাহাসহ ইন্টার্যাক্ট ক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
ক্লাবের সভাপতি খালেদ মাহবুব মোর্শেদ কাজল জানান, করোনা ভাইরাস মহামারীর কারণে চলমান এই লকডাউনে অনেকেই ঘরবন্দি আছে। আর এজন্য আমার এতিমখানায় বাচ্চা ছাত্রদের মৌসুমি ফল আম ও আনারস দেয়া হয়েছে। একই সাথে প্রকৃতির ভারসাম্য রক্ষা ও বনায়নে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করার জন্য এই বষাকালে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে কয়েকটি মসজিদে ব্লিচিং পাউডার ও মাস্ক বিতরণ করা হয়।
এমএসএম / জামান
প্রকৃতির রক্ষক কাপ্তাইয়ের ইমরান: লোকালয় থেকে সাপ উদ্ধার করে বনে ফেরানোই যার নেশা
বিদ্যুৎ সাশ্রয়ে দাউদকান্দি ও গৌরীপুর বাজারে অভিযান, ৪ দোকানদারকে জরিমানা
লোহাগাড়ায় নির্বাচন ছাড়াই ক্রীড়া কমিটি: ইউএনওকে হাইকোর্টের শোকজ
সাভারে রংমিস্ত্রির ওপর সুইচগিয়ার চাকু নিয়ে হামলা, গুরুতর আহত ১
নরসিংদীতে অসচ্ছল ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে বিশেষ অনুদানের চেক বিতরণ
ময়মনসিংহে ‘যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা’ স্লোগানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
উজানটিয়ায় মাদক ও অনলাইন জুয়া বিরোধী র্যালি-সমাবেশ
কোটি টাকা ব্যয়েও চট্টগ্রামে কমেনি মশার উপদ্রব, বাড়ছে ডেঙ্গু
গজারিয়া ইউনিয়নে থানা পুলিশের মত বিনিময় সভা
কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার
শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন
ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন
বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
Link Copied