জুড়ীতে কৃষকের মাঝে কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ
মৌলভীবাজার জেলার জুড়ীতে কৃষকের মাঝে কম্বাইন হারভেস্টার বিতরণ করা হয়েছে। সোমবার (১৪ নভেম্বর) দুপুরে উপজেলা প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলার নয়াগ্রামের কৃষক আব্দুল গফুরের হাতে কম্বাইন হারভেস্টার মেশিনের চাবি তুলে দেওয়া হয়।
উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ মোঈদ ফারুক, উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানা, সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার অধিকারী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, মহিলা ভাইস-চেয়ারম্যান রঞ্জিতা শর্মা, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ জসিম উদ্দিন, কৃষি সম্প্রসারণ অফিসার নাজমুল কায়সার, উপ- সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আজিজুল ইসলাম খান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখরুল ইসলাম, ঠিকাদার সাইদুল ইসলাম প্রমুখ।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় ভর্তুকি মূল্যে এ উপজেলায় ৪টি কম্বাইন হারভেস্টার মেশিন, ৩ টি পাওয়ার থ্রেসার ও ২ টি পটেটো ডিগার কৃষকদের অনুকুলে বরাদ্দ দেওয়া হয়েছে।
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ
নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান
টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই
বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ
পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি
নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ
নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী
বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত
শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার
Link Copied