ধামইরহাটে করোনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মানবিক সহায়তা বিতরণ
নওগাঁর ধামইরহাটে করোনায় ক্ষতিগ্রস্ত ১২ হাজারের অধিক পরিবারে ৬১ লক্ষাধিক টাকার সরকারি সহায়তা প্রদান করা হয়েছে। সোমবার (১২ জুলাই) বেলা ১১টায় সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিংকালে উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায় এ তথ্য জানান।
তিনি জানান, চলতি বছরে পৌরসভা ও ৮টি ইউনিয়নে ১১ এপ্রিল থেকে ২৪ জুন পর্যন্ত ১১ হাজার ৫০০ পরিবারের প্রত্যেককে ৫০০ টাকা করে মোট ৫৭ লাখ ৫০ হাজার বিতরণ করা হয়েছে। এছাড়া ৫০০ পরিবারের প্রত্যেককে ১০ কেজি করে মোট ৫ মেট্রিক টন জিআর-এর চাল, ৫০০ পরিবারে শিশুখাদ্য ও গোখাদ্য বিতরণ করা হয়েছে। বজ্রপাতে নিহত একটি পরিবারে ২০ হাজার টাকা, ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামতে ৬টি পরিবারে ১৮ বান্ডিল টিন ও ৫৪ হাজার টাকা, শুকনা খাবার হিসেবে ১০০ পরিবারে এক হাজার টাকা মূল্যের খাদ্যপণ্যয সহায়তা সরকারিভাবে প্রদান করা হয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইস্রাফিল হোসেন জানান, অতিসম্প্রতি বরাদ্দকৃত জিআর-এর নগদ অর্থ প্রত্যেকটি ইউনিয়নের ওয়ার্ডভিত্তিক বিতরণ কার্যক্রম আজ থেকে চলমান আছে। স্বাস্থ্যবিধি মেনে তা বিতরণ করা হচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় কর্তৃক ১২ হাজার ৬০৭ পরিবারের মাঝে ৬১ লাখ ৪৪ হাজার টাকার মানবিক সহায়তা গত ৩ মাসে সরকারিভাবে প্রদান করা হয়েছে।
এমএসএম / জামান
মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু
মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ
চাঁদপুরে ক্রীড়া প্রতিযোগিতার নামে ২ লাখ ২০ হাজার টাকা চাঁদা আদায়!
রাজশাহীতে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি
মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু
কম দামে ইলিশ বিক্রির নামে প্রতারণা, নড়াইলে চক্রের আরও ৪ সদস্য গ্রেপ্তার
জিয়ানগরে জাহাজ থেকে ২৩৬ পিস ইয়াবা ও লক্ষাধিক টাকা সহ নাবিক গ্রেফতার
বাগেরহাটের মোংলায় পলাতক থাকা ধর্ষন মামলার আসামী ভুয়া র্যাব কর্মকর্তা পারভেজ ব্যাপারী গ্রেফতার
মান্দায় মাদক ও কিশোর অপরাধ দমনে পুলিশের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভারত হাসিনাকে ফেরত দিলে গ্রেপ্তার করে জেলে পাঠানো হবে: শামা ওবায়েদ
স্কুলে যাওয়ার পথে ভটভটির ধাক্কায় প্রাণ গেল প্রথম শ্রেণির শিক্ষার্থী শিয়ামের
ফায়ার এক্সটিংগুইশার রিফিলের নামে নকল স্টিকার লাগিয়ে প্রতারণা, অভিযোগ ফায়ার কর্মকর্তার বিরুদ্ধে