পটিয়ায় পাওনা টাকা চাওয়ায় মিথ্যা মামলার শিকার প্রবাসী
চট্টগ্রামের পটিয়ায় মীর কাসেম নামে এক প্রবাসীর নামে মিথ্যা অপহরণ মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে। আর্থিক লেনদেন নিয়ে বিরোধের জের ধরে উপজেলার উত্তর খরনা মাঝিরপাড়া গ্রামের মাহাবুবুল বশর প্রকাশ বুলু নামে এক ব্যক্তির মিথ্যা মামলায় কারাগারে পাঠানো হয় সৌদি প্রবাসী মীর কাসেমকে। সোমবার (১২ জুলাই) দুপুরে উপজেলার খরনা ফকিরপাড়া শাহ বদর আউলিয়া (রহ.) সুন্নিয়া দাখিল মাদ্রাসায় এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন ওই প্রবাসী।
এ সময় উপস্থিত ছিলেন- খরনা ইউপি মেম্বার আবদুল জব্বার, ওয়ার্ড আ’লীগ সভাপতি মিঞা মো. বাদশা, ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলী, সমাজসেবক মীর আহমদ, বদর আউলিয়া (রহ.) মাদ্রাসার অধ্যক্ষ জয়নাল আবেদীন জিহাদী।
লিখিত বক্তব্যে তিনি বলেন, রেমিট্যান্সযোদ্ধা মীর কাসেম দীর্ঘ ২৭ বছর প্রবাসে জীবনযাপনের পাশাপাশি রাজনীতি ও সমাজসেবামূলক বিভিন্ন কাজ করে আসছেন। ২০০০ সাল থেকে একটানা ২০১০ সাল পর্যন্ত আল আরব দাম্মাম আল হাছা নগরে বসবাস করেন। ২০১৮ সালে উপজেলার খরনা ইউনিয়নের মাঝিরপাড়া গ্রামের বুলু ঠিকাদারি কাজ করার প্রস্তাব দেন। একপর্যায়ে বিমানবন্দরের পানি নিষ্কাশনের খাল ও নালার ঠিকাদারি কাজ করেন। প্রথম দফায় ১ কোটি ১০ লাখ ৪৩ হাজার ৯৫০ টাকা বিল পেলেও হিসাব-নিকাশ করে রেমিট্যান্সযোদ্ধা ১১ লাখ ৮৬ হাজার টাকা পান। পাওনা টাকা না দিতে ব্যবসায়িক পার্টনার বুলু টালবাহানা শুরু করেন। একপর্যায়ে ব্যবসায়িক পার্টনারকে অপহরণ করার একটি মামলা করে পটিয়া থানা পুলিশের মাধ্যমে মীর কাসেমকে গত ১৪ জুন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। মীর কাসেমের প্রাপ্য টাকা উদ্ধার, মিথ্যা মামলা প্রত্যাহারসহ ব্যবসায়িক পার্টনারকে গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
এমএসএম / জামান
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন