ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

আক্কেলপুরে মহিলাজনিত ফিস্টুলা রোগ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত


শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর photo শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর
প্রকাশিত: ১৫-১১-২০২২ বিকাল ৫:১৬

জয়পুরহাটের আক্কেলপুরে স্থানীয় গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে মহিলাজনিত ফিস্টুলা রোগ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ নভেম্বর) সকাল ১০টায় আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্মেলনকক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে ওমেন্স হোপ ইন্টারন্যাশনাল ও ল্যাম্বের সহযোগিতায় সভাটি বাস্তবায়ন করেন ল্যাম্ব এসএস-এফজিএফ প্রজেক্টে কর্মরতরা।

এ সময় উপস্থিত ছিলেন আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. রাধেশ্যাম আগরওয়ালা, প্রেসক্লাবের সভাপতি সফিউল আলম, আক্কেলপুর প্রেসক্লাবের সভাপতি ওমপ্রসাদ আগরওয়ালাসহ স্থানীয় গণমাধ্যমকর্মীবৃন্দ। ল্যাম্ব হাসপাতালের টেকনিক্যাল অফিসার ইছারব হোসেন ও প্রোগ্রাম এ্যাসিসট্যান্ট তোজাম্মেল হক ফিস্টুলা রোগ সম্পর্কে বক্তব্য রাখেন।

ফিস্টুলা রোগ মহিলাদের হয়ে থাকে। এ রোগে আক্রান্ত হলে মহিলাদের বাচ্চা প্রসবের রাস্তা দিয়ে সব সময় প্রস্রাব ও পায়খানা হতে থাকে। যে কারণে সবসময় কাপড় ভেজা থাকে। সাধারণত আঘাত, অধিক সন্তান জন্মদান, অপারেশন জনিত কারণ, জন্মগতভাবে অথবা ১৮ বছর বয়সের আগে বাচ্চা জন্মদানের কারণে ফিস্টুলা হতে পারে। তবে চিকিৎসায় এ রোগ ভাল হয়।

দেশের ৮ টি জেলা ও ৩৯ টি উপজেলায় ফিস্টুলা রোগ নিয়ে কাজ করছে ল্যাম্ব হাসপাতাল।  পার্বতীপুরের ল্যাম্ব হাসপালাত এ রোগে বিনামূল্যে চিকিৎসা প্রদান করে। এ রোগ সনাক্তকরণে আগামী ২৩ ডিসেম্বর আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফ্রি ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।

জামান / জামান

সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা

ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ

‎মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি

পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি

টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯

ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন

‎অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা

ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত

রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক

মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়

বাউফলে স্প্রেড হিউম্যানিটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: ৫০টি পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ