বাউফলে স্কুলের পাশেই বাঁশের সাঁকো, ঝুঁকি নিয়ে পারাপার
পটুয়াখালীর বাউফল উপজেলার বগা ইউনিয়নের কৌখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন গ্রামবাসী। দীর্ঘদিন ধরে এলাকাবাসী সেখানে একটি সেতু নির্মাণের দাবি জানিয়েছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলার কৌখালী বাজার ও কৌখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাতায়াতের জন্য গ্রামবাসী কয়েক বছর আগে একটি সাঁকো নির্মাণ করেন। ওই সাঁকো পারাপার হয়ে প্রতিদিন বিদ্যালয়ের শিক্ষার্থীরা জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছে।
ওই বিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া, ফাতেমা, মারিয়া ও জান্নাত জানায়, প্রতিদিন আমরা এই সাঁকো পার হয়ে স্কুলে যাওয়া আসা করি। কয়েকদিন আগে এক শিক্ষার্থী সাঁকো পারাপারের সময় খালে পড়ে যায়। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল হোসেন বলেন, বিদ্যালয় ও বাজারে যাতায়াতের সুবিধার জন্য গ্রামবাসী সাঁকো নির্মাণ করেছেন। প্রতিদিন ঝুঁকি নিয়ে শিক্ষার্থীরা এই সাঁকো পারাপার হচ্ছে। স্থানীয়রা বলেন, এখানে একটি সেতু নির্মাণের দাবী দীর্ঘ দিনের। আমরা গ্ৰামবাসী জীবনের ঝুঁকি এড়াতে একটি সেতু চাই।
বগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদ হাসান বলেন, ওই সাঁকো দিয়ে বেশ কয়েকটি পরিবার আসা যাওয়া করে। পুরানো ব্রিজের লোহার বিম অ্যাঙেল দিয়ে একটি সেতু নির্মাণ করা হলে ওই পরিবারগুলো উপকৃত হবে। এলজিইডির বাউফল উপজেলা প্রকৌশলী সুলতান হোসেন বলেন, এলাকাটি পরিদর্শনের পর গুরুত্ব বিবেচনা করে সেতু নির্মাণের প্রস্তাব পাঠানো হবে।
এমএসএম / জামান
বেনাপোল ইমিগ্রেশনে স্বর্ণসহ পাসপোর্ট যাত্রী আটক
নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ
আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী
মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫
ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক
রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা
পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা
মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন
ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২
শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন
আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার
পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় ৩টি পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষনা
Link Copied