ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

টাঙ্গাইলে বসতঘরের মাটির নিচ থেকে মদ তৈরির উপকরণ'সহ গ্রেফতার ১


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ১৫-১১-২০২২ বিকাল ৫:৪৭
টাঙ্গাইল সদরের করটিয়া মাদারজানী এলাকায় বসতঘরের মাটির নিচ হতে বিপুল পরিমাণ চোলাই মদ তৈরির উপকরণস'হ চেলাই মদ উদ্ধার ও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। 
 
জানা গেছে, টাঙ্গাইল জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারের সার্বিক দিকনির্দেশনা এবং টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবু ছালাম মিয়ার (পিপিএম) তত্ত্বাবধানে ও উপস্থিতিতে পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. নাসির উদ্দিনসহ এসআই চুন্নু মিয়া, ফোর্সসহ টাঙ্গাইল সদর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। ওই সময় অবৈধ মাদকদ্রব্য উদ্ধার ও মূলতবি গ্রেফতারি পরোয়ানা তামিল ডিউটি করা অবস্থায় গোপন সংবাদ ভিত্তিতে ভোরবেলা টাঙ্গাইল সদর থানার করটিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের মাদারজানী সাকিনস্থ গরুর হাটসংলগ্ন আসামি পুতি বেগম ওরফে পুতি রবিদাস (৫০), স্বামী মৃত গোলাম নবী, সাং মাদারজানী (করটিয়া হাটখোলা) থানা ও জেলা-টাঙ্গাইল এর বসতঘরে উপস্থিত হয়ে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।
 
জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আটককৃত আসামী পুতি বেগম ওরফে পুতি রবিদাস (৫০) স্বীকার করে যে, তাহার বসত ঘরের মাটির নিচে ড্রামের ভিতর দেশীয় তৈরী চোলাই মদের উপকরণ ও চোলাই মদ রহিয়াছে। তখন আসামীর দেওয়ার তথ্যেমতে স্থানীয় লোকজনদের উপস্থিতিতে তার বসতঘরের মেঝের এক ফুট মাটির নিচ হইতে উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে আলামত হিসেবে একটি নীল রংয়ের প্লাস্টিকের ড্রামের ভিতর রক্ষিত দেশীয় তৈরী ১০ (দশ) লিটার চোলাই মদ, যাহার অবৈধ বাজার মূল্য ৩ হাজার) টাকা এবং ৬টি নীল রংয়ের প্লাস্টিকের ড্রামের মধ্যে রক্ষিত প্রতিটি ড্রামে ৪০ লিটার করে সর্বমোট ২৪০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ, যার মোট মূল্য ৭২ হাজার টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদক তৈরির উপকরণ ও চোলাই মদ জব্দ তালিকা মূলে জব্দ করেন।
 
স্থানীয়ভাবে আরো জানা যায়, ধৃত আসামি দীর্ঘদিন যাবৎ দেশীয় তৈরি চোলাই মদ নিজেই তার দোচালা টিনের ঘরের ভেতরে তৈরি করে টাঙ্গাইল সদর থানাসহ আশপাশের বিভিন্ন থানা এলাকায় খুচরা ও পাইকারি বিক্রয় করে থাকে মর্মে জনশ্রুতি রয়েছে। এ সংক্রান্তে টাঙ্গাইল সদর থানার মামলা নং ১৭, তারিখ- ১৪/১১/২০২২ খ্রিঃ ধারা- ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) এর ২৪ (ক)/ ৩৬(১) এর ২৬ ধারায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।
 
টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবু ছালাম মিয়া বলেন, এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

এমএসএম / জামান

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন