ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

পর্তুগালের প্রথম দিনের অনুশীলনেই ঝামেলায় জড়ালেন রোনালদো


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬-১১-২০২২ দুপুর ১১:৫১

কাতার বিশ্বকাপকে সামনে রেখে অনুশীলন করতে শুরু করেছে পর্তুগাল। আর প্রথম দিনের অনুশীলনেই দুই সতীর্থের সঙ্গে ঝামেলায় জড়ালেন বর্তমান সময়ের আলোচিত ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো।

প্রথমে তিনি ড্রেসিং রুমে ম্যানচেস্টার ইউনাইটেড সতীর্থ ব্রুনো ফার্নান্দেসের সঙ্গে ঝামেলায় জড়ান। ব্রুনো দেরি করে আসায় তিনি তাকে প্রশ্ন করেন ‘তুমি কি নৌকার চড়ে এসেছে?’ এমন প্রশ্নের জন্য প্রস্তুত ছিলেন না ব্রুনো। তিনি মলিন মুখে রোনালদোর সঙ্গে হাত মিলিয়ে চলে যান।

পরে জানা যায় রোনালদো মজা করছিলেন ব্রুনো সঙ্গে। যদিও ব্রুনো বিষয়টি কিভাবে নিয়েছেন সেটা জানা যায়নি। তবে তার মৌখিক ভঙ্গি দেখে মনে হয়নি তিনি বিষয়টি মজা হিসেবে নিয়েছেন।

এরপর অনুশীলনে গিয়ে রোনালদো ঝামেলায় জড়ান জোয়াও কানসালোর সঙ্গে। এক ভিডিওতে দেখা যায় কানসালো মুখ ভার করে মাঠের একপাশে মূর্তির মতো দাঁড়িয়ে আছেন। রোনালদো তার দিকে আস্তে আস্তে হেঁটে গিয়ে ঘাড়ের মধ্যে জোড়ে আঘাত করেন। তাতে ক্ষীপ্ত হন কানসালো। রাগে কয়েকবার ঘাড় ঝারা দেন তিনি। এরপর রোনালদো তাকে দুই হাত দিয়ে ধরেন। কিন্তু কানসালে এক প্রকার জোর করেই রোনালদোর হাত ছাড়িয়ে নেন।

রোনালদো যখন বুঝতে পারেন কানসালো তার সঙ্গে স্বাভাবিক হতে রাজি নন, তখন সেখান থেকে চলে আসেন।

ধারনা করা হচ্ছে অনুশীলনে এই দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়েছে। সে কারণেই মুখ ভার করে ছিলেন কানসালো। তাকে শান্ত করার জন্য রোনালদো গিয়েছিলেন তার কাছে। কিন্তু কানসালো তখনও স্বাভাবিক হতে পারেননি রোনালদোর সঙ্গে।

তবে অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে পর্তুগালের মিডফিল্ডার জোয়াও মারিওকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমি সে সময় লকার রুমে ছিলাম। আমি দেখিনি কি হয়েছে। আমি কেবল ছবি দেখেছি।’

এরপর তিনি ব্রুনো ও রোনালদোর ড্রেসিং রুমের ঘটনার বিষয়ে বলেন, ‘আসলে এটা একটা জোক ছিল। ব্রুনো সবার শেষে আসেন। সে কারণে রোনালদো তার কাছে জানতে চান যে সে কি নৌকায় চড়ে এসেছে কিনা! তাদের মধ্যে আর কিছু হয়নি। এরপর তারা দুজন একসঙ্গে অনুশীলন করেছেন।’

তথ্যসূত্র: ডেইলি মেইল 

প্রীতি / প্রীতি

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’

দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬

সুখবর পেল আর্সেনাল

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!

জাপানের কাছে হেরে বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশের