ভবিষ্যদ্বাণী দেশাইয়ের
‘চমকে দিতে পারে কাতার, আর্জেন্টিনা জিতবে বিশ্বকাপ’
২০ নভেম্বর মাঠে গড়াচ্ছে কাতার বিশ্বকাপ। কার হাতে উঠবে এই আসরের শিরোপা সে নিয়ে চলছে নানা বিশ্লেষণ। এসবের মাঝেই উঠে এসেছে ২০০২ বিশ্বকাপ। সেই বিশ্বকাপের স্বাগতিক দল ছিল জাপান ও দক্ষিণ কোরিয়া। সেবার ফুটবল বিশ্বকে চমক উপহার দিয়ে দক্ষিণ কোরিয়া উঠেছিল শেষ চারে।
ফ্রান্সের ১৯৯৮ বিশ্বকাপজয়ী দলের সদস্য মার্সেল দেশাই মনে করেন, দক্ষিণ কোরিয়ার মতো এবার চমক উপহার দিতে পারে স্বাগতিক কাতার, উঠতে পারে শেষ আটে। আর শিরোপা জয়ের দৌড়ে দেশাই এগিয়ে রাখছেন আর্জেন্টিনাকে।
দেশাই এরপর যোগ করেন, ‘২০০২ সালের পর দক্ষিণ আমেরিকার কোনো দল বিশ্বকাপ জেতেনি। হয়তো এবারই দক্ষিণ আমেরিকার কোনো দলের সময়।’
ফেবারিটের তালিকায় ব্রাজিল-আর্জেন্টিনাকে এগিয়ে রাখলেও নিজের দেশের সম্ভাবনাকেও উড়িয়ে দিচ্ছেন না দেশাই। কিলিয়ান এমবাপ্পে-করিম বেনজেমাদের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা নিয়ে তিনি বলেছেন, ‘ফুটবলে যেকোনো কিছুই ঘটতে পারে, এটাই খেলাটির জাদু।’
সব মিলিয়ে দেশাই বলেছেন, ‘২০০২ সালে আমি কোরিয়া-জাপানে খেলেছি। সেবার কোরিয়া খুব ভালো খেলেছিল। তারা দ্বিতীয় রাউন্ডে উঠেছিল এবং সেমিফাইনালেও খেলেছিল। এটা অসাধারণ এক ব্যাপার ছিল। আমরা তাই প্রার্থনা করছি, কাতার যেন দ্বিতীয় রাউন্ডে ওঠে।’
প্রীতি / প্রীতি
দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ
লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’
‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ
আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর
দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ
৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো
৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়
৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন
‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’
অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন
শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ