ঢাকা শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

ম্যারাডোনার যে দুই রেকর্ড কাতার বিশ্বকাপে ভেঙে দিতে পারেন মেসি


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬-১১-২০২২ দুপুর ১২:১৭

কাতার বিশ্বকাপ হতে যাচ্ছে কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনাকে ছাড়া প্রথম বিশ্বকাপ। ফুটবলপ্রেমীরা নিঃসন্দেহে মিস করবে তাকে। বিশ্বকাপের গ্যালারিতে উৎসুক চোখ খুঁজে ফিরবে উল্কি আঁকা হাতে, হাভানা চুরুট মুখে, ছোট আকৃতির সেই বিরাট মানুষটিকে। তিনি হয়তো পরলোক থেকে ফুটবলপ্রেমীদের এই হৃদয়ের হাহাকার টের পাবেন।

ম্যারাডোনা নেই, তবে তার উত্তরসূরীরা মাঠ মাতাতে প্রস্তুত। আর সেই দলের নেতৃত্বে আছেন সময়ের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি। কাতার বিশ্বকাপে ম্যারাডোনার দুই-দুইটি রেকর্ড ভেঙে দেওয়ার দ্বারপ্রান্তে আছেন তিনি। তার একটি সবচেয়ে বেশি ম্যাচ খেলার। অন্যটি সবচেয়ে বেশি অ্যাসিস্ট করার।

ম্যারাডোনা আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে সবচেয়ে বেশি ২১টি ম্যাচ খেলেছিলেন। লিওনেল মেসি খেলেছেন ১৯টি। যদি এবারের বিশ্বকাপে পিএসজি’র এই তারকা ইনজুরিতে না পড়েন তাহলে গ্রুপপর্বেই তিনি ভেঙে দিবেন ম্যারাডোনার সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড।

বিশ্বকাপে আর্জেন্টিনার খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি অ্যাসিস্টের রেকর্ডও রয়েছে ম্যারাডোনার দখলে। তিনি সর্বোচ্চ ৮টি অ্যাসিস্ট করেছেন। তার মধ্যে ১৯৮৬ বিশ্বকাপের এক আসরেই করেছিলেন ৫টি!

এর আগে চারটি বিশ্বকাপ খেলা মেসি অ্যাসিস্ট করেছেন ৫টি। এবার আর ৩টি অ্যাসিস্ট করতে পারলেই ছুঁয়ে ফেলবেন ম্যারাডোনাকে। আর ৪টি অ্যাসিস্ট করলে ছাড়িয়ে যাবেন তাকে।

কাতার বিশ্বকাপে মেসি-ডি মারিয়াদের আর্জেন্টিনা আছে ‘সি’ গ্রুপে। যেখানে তাদের প্রতিপক্ষ সৌদি আরব, মেক্সিকো ও পোল্যান্ড।

২২ নভেম্বর বিকেল ৪টায় প্রথম ম্যাচে আর্জেন্টিনা মুখোমুখি হবে সৌদি আরবের। এরপর ২৭ নভেম্বর রাত ১টায় দ্বিতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ মেক্সিকো। আর ১ ডিসেম্বর রাত ১টায় গ্রুপপর্বের শেষ ম্যাচে তারা লড়বে পোল্যান্ডের বিপক্ষে। 

প্রীতি / প্রীতি

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে