ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

মেসির চোখে ব্রাজিলই বিশ্বকাপের ফেভারিট


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬-১১-২০২২ দুপুর ১২:২০

আসন্ন কাতার বিশ্বকাপে নিজের শেষ বিশ্বকাপ খেলতে নামছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। তার মতো একই সুরে তাল মিলিয়েছেন ব্রাজিল তারকা নেইমার জুনিয়রও। এই দুই তারকা নিজেদের শেষ বিশ্বকাপটা যে শিরোপা উঁচিয়ে ধরতে মরিয়া হয়ে আছেন, আর আর বলার অপেক্ষা রাখে না। তবে রেকর্ড সাতবারের ব্যালন ডি’অর জয়ী মেসি এগিয়ে রাখছেন তার পিএসজি সতীর্থ নেইমারের ব্রাজিলকেই।

বিশ্বকাপে আগ মুহূর্তে দক্ষিণ আমেরিকান ফুটবল ফেডারেশন কনমেবলকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনই কথা জানিয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক মেসি। সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, শুধু ব্রাজিল নয়, এবারের ফেভারিট ফ্রান্স আর ইংল্যান্ডও। তবে আর্জেন্টিনাকে ফেভারিটের তালিকায় রাখছেন না এই তারকা।

বিশ্বকাপ প্রসঙ্গে মেসি বলেছেন, ‘যখনই আমরা বিশ্বকাপ জেতার দাবিদারের কথা বলি তখনই কিছু নাম আমাদের মাথায় আসে। বাকিদের তুলনায় আমি ব্রাজিল, ফ্রান্স ও ইংল্যান্ডকে এগিয়ে রাখব।’

তবে বিশ্বকাপে যেই ফেভারিট থাকুক না কেন, শিরোপা জেতাটা মোটেও সহজ কাজ নয়। তিনি বলেন, ‘তবে বিশ্বকাপে সব দলই কঠিন। তাই কারও পক্ষেই জেতা সহজ হবে না।’

কাতার বিশ্বকাপে সি গ্রুপে রয়েছে আলবেলিস্তেরা। যেখানে তাদের প্রতিপক্ষ সৌদি আরব, মেক্সিকো এবং পোল্যান্ড। আগামী ২২ নভেম্বর সৌদি আরবের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে মেসির দল। তার আগে পুরো দলকে নিয়ে বেশ সতর্ক অবস্থানে রয়েছেন কোচ লিওনেল স্কোলানিও। তাই মেসিও বেশ সাবধানেই পা ফেলতে চাইছেন।

এ প্রসঙ্গে মেসি বলেন, ‘ভালো ভাবে বিশ্বকাপ শুরু করতে চাইছি। তা হলে পরে যে চ্যালেঞ্জ আসবে তার মোকাবিলা করতে সুবিধা হবে। তাই মাঠে সতীর্থদের একে অপরের সঙ্গে যত বেশি সময় কাটানো যায়, যত একসঙ্গে খেলা যায়, তত বোঝাপড়ায় সুবিধা হয়। কে কী ভাবছে সেটা বুঝতে পারি।’

উল্লেখ্য, আজ বুধবার (১৬ নভেম্বর) সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রীতি ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা। দেশটির মোহাম্মদ বিন জায়েদ স্টেডিয়ামে খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায়। এই ম্যাচ শেষেই কাতারে পাড়ি দেবে লিওনেল মেসিরা।

প্রীতি / প্রীতি

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’

দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬

সুখবর পেল আর্সেনাল

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!

জাপানের কাছে হেরে বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশের