ঢাকা শুক্রবার, ১ মে, ২০২৬

সত্যিই কি বিশ্বকাপের সময় কাতারে জঙ্গিহানার ছক কষছে আইএস?


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬-১১-২০২২ দুপুর ১২:৩৫

মানবাধিকার লঙ্ঘন নিয়ে অভিযোগের মধ্যেই এবার কাতার বিশ্বকাপে নতুন এক সঙ্কট দেখা দিল। স্প্যানিশ সংবাদপত্রের খবর অনুযায়ী, ইসলামিক স্টেট (আইএস)-এর সমর্থকেরা বিশ্বকাপ চলার সময় কাতারে জঙ্গিহানার ছক কষছে।

স্প্যানিশ সংবাদপত্রের খবর অনুযায়ী, কিছু আইএস সমর্থক মোবাইল অ্যাপ ‘টেলিগ্রাম’-এর মাধ্যমে সন্ত্রাসী হানার এই ডাক দিয়েছে। বিশ্বকাপ চলার সময় জঙ্গিহানার কথা বলেছে তারা। বিশ্বকাপের সময় এই গোষ্ঠীর লক্ষ্য হল সেসব দেশ, যারা বিশ্বমঞ্চে আইএস-এর বিরোধিতা করে এসেছে, যেমন: বেলজিয়াম, কানাডা, ফ্রান্স। শুধু সেসব দেশের ফুটবলারদের উপরে আক্রমণের কথাই বলা হয়নি। ওই সব দেশ থেকে যেসব দর্শক কাতারে খেলা দেখতে এসেছেন, তাদের উপরেও হামলার ডাক দেওয়া হয়েছে।

সংবাদপত্রের খবর অনুযায়ী, টেলিগ্রাম মারফত যেসব বার্তা আদানপ্রদান হয়েছে, তা এ রকম— ‘‘পরিচ্ছন্ন অভিযান শুরু হয়েছে। কাতার বিশ্বকাপে অংশ নিয়ে গোল করো। গোল ফাঁকা আছে।”

জানা গেছে, আইএস-এর সমর্থকরা হিংসাত্মক ঘটনা এবং শারীরিক নিগ্রহের উপরেই নজর দিয়েছে। তারা মনে করছে, সারা বিশ্বের এত মানুষকে একসঙ্গে আর পাওয়া কঠিন হবে। তাই যা করার, এখানেই করতে হবে।

টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে দু’টো ‘ইনফোগ্রাফিক্স’ও ছড়িয়ে পড়েছে। তার একটায় রয়েছে সেসব দেশের নাম, যারা জোটবদ্ধভাবে আইএস-কে হারানোর ডাক দিয়েছে। আর দ্বিতীয়টায় রয়েছে কাতার বিশ্বকাপে অংশ নেওয়া সব ক’টি দলের নাম।

তবে স্প্যানিশ গণমাধ্যমের এই খবর কতটা নির্ভরযোগ্য তা নিরপেক্ষভাবে যাচাই করা যায়নি। তাছাড়া প্রভাবশালী পশ্চিমা সংবাদমাধ্যমগুলোতেও এ নিয়ে কোনও সংবাদ প্রকাশ করা হয়নি। তাছাড়া কাতার কর্তৃপক্ষও এ নিয়ে কোনও বিবৃতি দেয়নি বা সতর্কতা জারি করেনি। সূত্র: মার্কা, ডেইলি এক্সপ্রেস

প্রীতি / প্রীতি

নতুন তিন সিদ্ধান্তের কথা জানালেন সভাপতি তামিম

প্রতিপক্ষ খেলোয়াড়কে ঘুষি মেরে আর্জেন্টাইন গোলরক্ষক ১৩ ম্যাচ নিষিদ্ধ

বৃষ্টিতে ভেসে গেল দ্বিতীয় টি-টোয়েন্টি

র‌্যাংকিংয়ে তিন বাংলাদেশি পেসারের বড় লাফ

পিএসজির ৪৩ গোল, বায়ার্নের ৪২—চ্যাম্পিয়ন্স লিগে ইতিহাস

বিশ্বকাপ শেষেই একসঙ্গে অবসরে যাবেন নিউজিল্যান্ডের ৩ তারকা

একদিন এগিয়ে এলো ফুটবল লিগ

রিয়ার হ্যাটট্রিকে সিঙ্গাপুরকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

পিএসএলের প্লে-অফ শুরু আজ, কে কার মুখোমুখি

বিশ্বকাপের আগে গালের হাড় ভেঙে বিপাকে মদরিচ

পিএসজির চেয়ে ভালো কোনো দল নেই : এনরিকে

শামীম-হৃদয়ের ব্যাটিংয়ে মুগ্ধ কিউই ক্রিকেটার

দুই টেস্টে ১২ উইকেট নিয়েও মুরাদের বাদ পড়ার কারণ বললেন হাবিবুল