মান্দায় ইউক্যালিপটাস বাগান থেকে যুবকের মৃতদেহ উদ্ধার
নওগাঁর মান্দায় ইউক্যালিপটাস গাছের বাগান থেকে মুনসুর (৩৫) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৬ নভেম্বর) সকালে উপজেলার নুরুল্যাবাদ ইউনিয়নের গোয়ালমান্দা গ্রামের ইউক্যালিপটাস গাছের বাগান থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। মুনসুর আলী গোয়ালমান্দা গ্রামের বদের আলী ওরফে বুদুর ছেলে। পেশায় তিনি চানাচুর ব্যবসায়ী।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে কালিকাপুর গ্রামের সাহেব আলীর ছেলে জাহাঙ্গীর মুনসুরকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর আর বাড়িতে আসেননি তিনি। বাড়িতে না আসায় সকালে বাগানের মধ্যে তার লাশ দেখে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।
নিহত মনসুরের স্বজনরা বলেন, জাহাঙ্গীর গতকাল রাতে জরুরি কথা আছে বলে মনসুরকে ডেকে নিয়ে যান। বাড়ি থেকে বের হয়ে যাওয়ার সময় মনসুর বলে গিয়েছিলেন, কথা বলে কয়েক মিনিটের মধ্যেই তিনি ফিরে আসবেন। কিন্তু পরে আর বাড়িতে ফেরেননি। বাড়ি থেকে বের হওয়ার পর থেকেই জাহাঙ্গীরের মুঠোফোন বন্ধ পাওয়া যায়। তার স্ত্রী হাসিনা বেগমের দাবি, তার স্বামীকে হত্যা করা হয়েছে। এই হত্যার সঙ্গে জাহাঙ্গীর জড়িত বলে দাবি করেন তিনি।
নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) গাজীউর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ ব্যাপারে মান্দা থানার ওসি নূর-এ-আলম সিদ্দিকী বলেন, মৃতদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। রিপোর্টটি লেখা পর্যন্ত থানায় মামলা হয়নি। তবে মামলার প্রস্তুতি চলছে।
এমএসএম / জামান
টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন
নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান
কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড
সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ
মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী
ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক
মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন
সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন
নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা
২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন
সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে