মানিক লাল ঘোষ এর করোনা দিনের ছড়া
করোনার ভয়
সব আনন্দ থেমে গেছে
হতাশায় মিশে
দেশে দেশে মানুষ মরছে
করোনার বিষে।
খাওয়া নেই দাওয়া নেই
নেই ভালোলাগা,
দু’চোখে ঘুম নেই
শুধু রাত জাগা।
অজানা আশংকায়
জাগে শুধু ভয়
এই আছি এই নাই
কখন কি হয়!!
#
আতংক
প্রতিদিন বাড়ছে
মৃত্যুর হাহাকার
করোনার বুঝি আর
নেই কোনো প্রতিকার।
মৃত্যুর দুয়ারেতে
যমদূত দাঁড়িয়ে
কখন যে কার দিকে
দেয় হাত বাড়িয়ে।
কে আগে? কে পরে?
মিলছেনা অংক
প্রতিদিন বাড়ছে
মরণ আতংক!
(মানিক লাল ঘোষ: সাংবাদিক, লেখক ও ছড়াকার/পদ্য/ঝাস)
এমএসএম / এমএসএম
“অনিন্দ্যর জন্য আকুলতা” জা কি র আ জা দ
“মাটির সুবাস ও আধুনিক নবান্ন” আব্দুল কাদের
“আতঙ্কের ছায়া” হানিফ রাজা
সবার আগে বাংলাদেশ’ স্লোগানে স্মার্ট শিল্পকলা গড়তে চান রেজাউদ্দিন স্টালিন
শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগর-এর ১৪টি ছোটকাকু প্রকাশিত
“শেষ দেখা হয়নি” মুহাম্মদ আকাশ মিয়া
“সিগনেচার” সামছুল আলম শিমুল
“দিওয়ান-ই-শামস -ই তাবরিজি : জালালুদ্দিন রুমি ” এস ডি সুব্রত
“অন্ন ও অন্যায়” সুলেখা আক্তার শান্তা
“কাকতাড়ুয়া নাকি ভূত” আসাদ সরকার
“জীবন-প্রেমিক” বিশ্বজিৎ মণ্ডল
“মেঘের এপিটাফ” জসীম উদ্দীন মুহম্মদ
`ভাদ্র মাসের ভূত' শাহজালাল সুজন
Link Copied