আশুলিয়ায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
ঢাকার আশুলিয়ায় তিন শতাধিক বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে সাভার তিতাস গ্যাস কর্তৃপক্ষ। বুধবার (১৬ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত আশুলিয়ার ধনাইদ ও বাগবাড়ী এলাকায় অভিযান চালিয়ে প্রায় তিন শতাধিক বাসাবাড়ির সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় সংযোগে ব্যবহৃত নিম্নমানের পাইপ ও কিছু রাইজার জব্দ করা হয়।
এ বিষয়ে সাভার তিতাস গ্যাস কর্তৃপক্ষের সাভার জোনের ব্যবস্থাপক আবু সাদত মো. সায়েম সাংবাদিকদের বলেন, এ এলাকায় এক দেড় মাস আগেও অবৈধ গ্যাস লাইনের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল। দুস্কৃত কারীরা সাধারণ মানুষদের ভয় ভীতি দেখিয়ে মোটা অংকের টাকা নিয়ে তাদের পূনরায় বে-আইনী ভাবে গ্যাস সংযোগ দেয়। এ বিষয়ে আশুলিয়া থানায় দুস্কৃত কারীদের নামে মামলা করা হলেও থেমে থাকে না ঐ অর্থলিপ্সু দুষ্কৃতকারীরা। অবৈধ সংযোগের খবর পেয়ে তিতাস কর্তৃপক্ষ লাইন বিচ্ছিন্নের অভিযান পরিচালনা করে।
এ সময় উপস্থিত ছিলেন- তিতাস গ্যাস সাভার জোনের ব্যবস্থাপক আবু সাদত মো. সায়েম, উপ-ব্যবস্থাপক মো. আনিসুজ্জামানসহ তিতাসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
তিতাসের অভিযান চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে মোতায়েন ছিল।
জামান / জামান
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার