ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

টাঙ্গাইলে একসঙ্গে তিন সন্তানের জন্ম, খুশিতে আত্মহারা পরিবারের সবাই 


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ১৬-১১-২০২২ বিকাল ৫:৬

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় রুমা আক্তার (২৫) নামে এক গৃহবধু একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন। গতকাল মঙ্গলবার (১৫ নভেম্বর) রাত ১০টায় ঢাকার একটি বেসরকারি ক্লিনিকে অস্ত্রোপচারের মাধ্যমে তিনি তিন সন্তান জন্ম দেন। তিন সন্তানের মধ্যে দুই ছেলে ও এক মেয়ে। বর্তমানে তিন সন্তান ও তাদের মা সুস্থ আছেন বলে জানিয়েছে তাদের পরিবার।

স্থানীয় ইউপি চেয়ারম্যন ফারুক হোসেন ফনি বিষয়টি নিশ্চিত করেছেন। রুমা আক্তার উপজেলার কাশতলা দক্ষিন পাড়া গ্রামের প্রবাসী শরিফ উদ্দিনের স্ত্রী। একসঙ্গে তিন সন্তান হওয়ায় বাবা-মা, দাদা-দাদি ও আত্মীয়স্বজনরাও খুশি।

পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ১০টার দিকে অস্ত্রোপচারের মাধ্যমে তিনটি সন্তানের জন্ম দেন রুমা আক্তার। বর্তমানে বাচ্চাসহ মা পুরোপুরি শঙ্কামুক্ত। দেশবাসীর কাছে সন্তানদের জন্য দোয়া চেয়েছেন তারা। নবজাতকদের বাবা শরিফ উদ্দিন বলেন, আল্লাহ আমাকে তিনটি সন্তান দান করেছেন। আশা করি তিন সন্তান লালন-পালনে কোনো সমস্যা হবে না। আল্লাহ সুস্থ রাখলে পরিবারের সবাই মিলে লালন-পালন করবো।

জামান / জামান

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন