বঙ্গবন্ধু ক্রীড়া শিক্ষা ভাতা চালুর উদ্যোগ নিয়েছি : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল বলেছেন, অস্বচ্ছল ও অসহায় শিক্ষার্থীদের জন্য বঙ্গবন্ধু ক্রীড়া শিক্ষা ভাতা চালুর উদ্যোগ নিয়েছি। সারাদেশে এসব শিক্ষার্থী বাছাই করে তাদের মধ্যে এ ভাতা প্রদান করা হবে। বুধবার (১৬ নভেম্বর) বিকেলে প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল গাজীপুর জেলার আর্থিকভাবে অস্বচ্ছল, আহত, অসমর্থ ও দুস্থ ক্রীড়াবিদ/ক্রীড়াসেবীদের এককালীন ও করোনাকালীন বিশেষ আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া কার্যালয়ের আয়োজনে জেলা প্রশাসকের মিলনায়তন কক্ষে অনুষ্ঠিত বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন কর্তৃক চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমান। এসময় অন্যদের মধ্যে ফাউন্ডেশনের সচিব কৃষ্ণান্ধু সাহা, গাজীপুরের এনডিসি আব্দুল্লাহ আল নূর, জেলা ক্রীড়া কর্মকর্তা ফারজানা আক্তার সাথী, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াসিউজ্জামান চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি অনুষ্ঠানে গাজীপুর জেলার অচ্ছল, আহত ও অসমর্থ ক্রীড়াবিদ/ক্রীড়াসেবীদের প্রতিজনকে এক বছরের ২৪ হাজার টাকা (মাসিক ২ হাজার টাকা) করে ৬০ জনকে ১৪ লাখ ৪০ হাজার টাকা এবং করোনাকালীন বিশেষ আর্থিক অনুদান হিসেবে ৯৫ জন ক্রীড়াবিদ/ক্রীড়াসেবীর ৪ লাখ ৭৫ হাজার (প্রত্যেককে ৫হাজার টাকা করে) টাকার অনুদানের চেক বিতরণ করেছেন। অনুষ্ঠানে মোট ১৫৫ জনকে মোট ১৯ লাখ ১৫ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
তিনি আরো বলেন, করোনাকালীন বিশেষ আর্থিক অনুদান হিসেবে সারাদেশে ৫ হাজার টাকা করে ৭ হাজার ৭০০ জনকে এবং পাশপাশি অচ্ছল, আহত ও অসমর্থ ক্রীড়াবিদ/ক্রীড়াসেবীদের এককালীন ২৪ হাজার টাকা করে ১ হাজার ৩৫০ জনকে দিতে সমর্থ হয়েছি। এ বছর শুধু এ ফাউন্ডেশন থেকে সারাদেশে ক্রীড়াবিদ/ক্রীড়াসেবীদের বরাদ্দ দিয়েছি ৮ কোটি ২০ লাখ টাকা।
এমএসএম / জামান
বজ্রপাতে ৮ জেলায় ১৫ জনের মৃত্যু
ধামইরহাটে জামায়াতে ইসলামী যুব দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত
পূর্বধলায় এমপির গাড়ি ভাঙচুর মামলায় বিএনপি নেতাকর্মীদের ‘মিথ্যা আসামি’ করার অভিযোগ, সংবাদ সম্মেলন
গাইবান্ধায় বজ্রপাতে শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু
কসবায় সাংবাদিক হত্যা মামলায় বিএনপি নেতা গ্রেফতার
উলিপুর মহিলা ডিগ্রি কলেজে উন্নয়ন ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
ভোগান্তি ছাড়াই কৃষি কার্ডে জ্বালানি তেল পাচ্ছেন রাণীনগরের কৃষকরা
নবীনগরে নৌকায় বসা নিয়ে দ্বন্দ্বে ঘুষির আঘাতে এক ব্যক্তির মৃত্যু
ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে প্রধান শিক্ষক আটক
হোমনায় গাঁজাসহ দুই যুবক-যুবতী গ্রেফতার
গাছ কাটাকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় নারীকে মারধরের অভিযোগ, বিএনপি সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবি
দাউদকান্দিতে ৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার