ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

দোহারে স্বাক্ষর জালিয়াতি মামলায় তিনজন কারাগারে


আল-আমিন, দোহার photo আল-আমিন, দোহার
প্রকাশিত: ১৭-১১-২০২২ দুপুর ১২:১৪
ঢাকার দোহার উপজেলায় জালিয়াতি মামলায় আদালতের নির্দেশে তিনজনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। আসামিরা হলেন-  উপজেলার দক্ষিণ জয়পাড়া এলাকার আ. আজিজ (৫৫), বকুল সুলতানা ও  মো. সোহান (৩৫)। 
 
দোহার থানা ও মামলা সূত্রে জানা যায়, ২০১৯ সালে স্বাক্ষর জালিয়াতি করে জমি দখল সংক্রান্ত বিষয়ে উপরিউক্ত আসামীসহ মোট চার জনের নামে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দোহার আমলী আদালতে মামলা করেন দক্ষিণ জয়পাড়া এলাকার বাসিন্দা তানজিলুর রহমান শাওন। যার সিআর মামলা নং-৮৯/২০২২, ধারা-৪০৬/৪২০/৪১৯/৪৬৭/৪৬৮/৪৭১/৫০৬।
 
উক্ত মামলাটি দীর্ঘদিন তদন্ত করে পিবিআই।  তদন্ত শেষে প্রতিবেদন জমা দেয়ার পর আদালত একজনকে অব্যাহতি দিয়ে তিনজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। পরে মঙ্গলবার রাতে আসামিদের  নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ।
 
স্থানীয় সূত্রে জানা যায়, জমি দখলসহ অন্যান্য আরোও অভিযোগ রয়েছে আ. আজিজ ও সোহানের বিরুদ্ধে।
 
এ বিষয়ে দোহার থানার এসআই আল-নূর তারেক জানান, মহামান্য আদালতের নির্দেশে আসামিদের ওই দিনই রাতে গ্রেফতার করে পরদিন মঙ্গলবার সকালে আদালতে প্রেরণ করা হয়।

এমএসএম / জামান

পাবনা প্রেসক্লাব সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন স্মারকলিপি পেশ

জিয়ানগরে মাদকব্যবসায়ী ইয়াবাসহ যুবলীগ নেতা শুক্কুর গ্রেপ্তার

বাগেরহাটের মোংলায় চোরা চালানের ১৬ হাজার লিটার ভোজ্য তেল জব্দ করেছে কোষ্টগার্ড

পদ্মায় ভাসছে ট্রলার দুর্ঘটনায় নিখোঁজ ছাত্রদল নেতা রাকিবুজ্জামান রকি'র নিথর দেহ

ভূরুঙ্গামারী সরকারি ডিগ্ৰী কলেজে ছাত্রদলের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আত্রাইয়ে পানিতে পড়ে যুবকের মৃত্যু

বর্তমান সরকারের প্রধান লক্ষ্য জনগণকে যোগ্য, দক্ষ ও জনসম্পদে রূপান্তর করা

সেবার মানহীনতায় ডাক বিভাগে আস্থা সংকট: জরাজীর্ণ ভবন আর নামমাত্র ভাতার মানবেতর জীবনে কর্মচারীরা

দাউদকান্দিতে নিষিদ্ধ সংগঠনের দুই সদস্যসহ গ্রেপ্তার ৯

পৌরসভার সকল সুযোগ সুবিধা নিশ্চিত করতে এবার নির্বাচনে লড়বেন যুবদল নেতা হারুন

সংস্কারের ছয় মাসের মধ্যেই দাউদকান্দিতে সড়কের ৩০ মিটার ধ্বংস

রায়গঞ্জে মহাসড়কে ‘চেইন মেইনটেইনের’ নামে সিএনজি রাখলেই দিতে হয় ১০ টাকা চাঁদা

বরিশালে বিসিআইসির বাফার গুদামের উদ্বোধন