বালুঘাট দখল নিয়ে দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া, রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা
অবৈধ বালুরঘাট দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে টাঙ্গাইলের ভূঞাপুরে দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন আহত হয়েছেন বলে জানা গেছে। বুধবার (১৬ নভেম্বর) বিকেলে উপজেলার গোবিন্দাসী বালুঘাটে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকালে সরেজমিন গোবিন্দাসী বালুঘাট এলাকা ঘুরে দেখা গেছে, সংঘর্ষের আতঙ্কে কিছু কিছু দোকানপাট বন্ধ রয়েছে।
স্থানীয়রা জানান, বালু উত্তোলন, বালুঘাট দখল ও আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের নেতৃস্থানীয়দের মধ্যে রেষারেষী লেগেই আছে। এরই ধারাবাহিকতায় বুধবার বিকেলে গোবিন্দাসী পুরাতন ফেরিঘাট এলাকায় বালুঘাট দখলকে কেন্দ্র করে দুই গ্রুক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। এ ঘটনায় আব্দুর রাজ্জাক নামে এক ব্যক্তি আহত হয়েছেন।
খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে থমথমে অবস্থা বিরাজ করছে। যে কোনো সময় আবারো বালুঘাট দখল ও আধিপত্য বিস্তার নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা রয়েছে। ইতিপূর্বে এ বালুঘাটে আধিপত্য বিস্তার নিয়ে একাধিকবার সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও পাল্টাপাল্টি মামলা এবং হতাহতের ঘটনাও ঘটেছে।
এ বিষয়ে ভূঞাপুর থানায় অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফরিদুল ইসলাম জানান, গোবিন্দাসী ফেরিঘাট এলাকায় পাশাপাশি তিনটি ঘাট থাকায় রাস্তা ব্যবহার নিয়ে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। তবে এ নিয়ে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
এমএসএম / জামান
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত