ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

মালবাহী ট্রাকসহ ব্রীজ ভেঙে পড়ে মহেশখালীর প্রধান সড়কে যোগাযোগ বিছিন্ন


মহেশখালী প্রতিনিধি  photo মহেশখালী প্রতিনিধি
প্রকাশিত: ২৪-৫-২০২১ দুপুর ১১:৩৭
মহেশখালীর গোরকঘাটা-শাপলাপুর প্রধান সড়কে ছোট মহেশখালীর উত্তর ও দক্ষিনকুলের খালের সংযোগ সেতুতে মালবাহী ট্রাকসহ ব্রীজ ভেঙ্গে  পড়ে যোগাযোগ বিছিন্ন হয়ে পড়েছে।
 
 আজ সোমবার সকাল ৭টায় ছোট মহেশখালী ইউনিয়নের ৪ ও ৫নং ওয়ার্ডের সীমান্ত সেতু বলে জানা যায়। ব্রীজটির নিচে ও আশেপাশে এলাকা থেকে কিছু বালু ব্যবসায়ীরা বালু উত্তেলন করার কারণে ব্রীজটি অনেক ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। নানা প্রাকৃতিক কারণে ও বছর বর্ষা মৌসুম আসলেই ব্রীজের অনেকাংশ ধসে পড়ে। পরে ঠেকসই মেরামত না হওয়ায় ও ধারণ ক্ষমতার অধিক যান চলাচলের কারণে আজ সকালে মালবাহী ট্রাকসহ ব্রীজটি ভেঙে পড়ে। 
এদিকে ব্রীজটি ভেঙ্গে যাওয়ায় গোরকঘাটা থেকে শাপলাপুর হয়ে বদরখালী সড়কটি যোগাযোগ সম্পূর্ণ বিছিন্ন হয়ে পড়ে। 
 
 
ছোট মহেশখালী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ তারেকুল ইসলাম জানান, এই ব্রীজের আশেপাশে ছারা থেকে স্থানীয় কিছু চিহ্নিত বালু ব্যবসায়ীরা  বালু উত্তেলন করার কারণে ব্রীজটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছিল। প্রশাসন থেকে কোন ধরণের পদক্ষেপ না নেওয়ায় অবশেষে মালবাহী ট্রাক সহ ধসে পড়ে গেল যোগাযোগ বিছিন্ন হয়ে পড়েছে। 
 
এদিকে শাপলাপুর ও ছোট মহেশখালীর প্রায় ৪০হাজার মানুষের হাসপাতাল সহ সদরে নানা কাজে যাওয়ার  প্রধান সড়ক হওয়ায় দ্রুত বিকল্প চলাচলের ব্যবস্থা করতে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে স্থানীয়রা।
 
মহেশখালী উপজেলা প্রকৌশলী সবুজ কুমার দে জানান, ব্রীজটি নানা প্রাকৃতিক কারণে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছিল এবং ভারী যানবাহন চলাচল সম্পূর্ণ নিষেধ ছিল। অধিক ধারণ ক্ষমতার ট্রাক চলাচলের কারণে ব্রীজটি ভেঙ্গে যায়।  সেখানে নতুন ব্রীজ স্থাপনের জন্য প্রকল্প গ্রহণ করা হয়েছে। অতিদ্রুত নতুন ব্রীজের কাজ শুরু করা হবে। 

এমএসএম / এমএসএম

আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন

ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন

কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার

বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া

বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ

গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর

মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ

জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার