ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

বগুড়ার শেরপুর থেকে পাচারকালে ট্রাকসহ ইউরিয়া সার জব্দ


শেরপুর প্রতিনিধি   photo শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৭-১১-২০২২ দুপুর ৪:৪৭
বগুড়ার শেরপুরে পাচারকালে ২৬০ বস্তা ইউরিয়া সার ট্রাকসহ আটক করেছে পুলিশ। এ সময় ট্রাকের চালক ও তার সহকারীকে গ্রেপ্তার করা হয়। বুধবার (১৬ নভেম্বর) ভোররাতে উপজেলার বিশালপুর ইউনিয়নের শেরপুর-রানীরহাট আঞ্চলিক সড়কের রানীরহাট বাজার এলাকায় পুলিশের একটি দল অভিযান চালিয়ে সারবোঝাই ট্রাকটি জব্দ করাসহ তাদের গ্রেপ্তার করে।
 
গ্রেপ্তারকৃতরা হলেন- পাবনা সদর উপজেলার চরবাঙাবাড়িয়া মধ্যপাড়া গ্রামের মৃত নইমুদ্দিন সর্দারের ছেলে ট্রাকচালক বাবুল সর্দার (৫০) এবং তার ছেলে আজিজুল হক (২০)।
 
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খোন্দকার জানান, ঢাকার ঘোড়াশাল এলাকা থেকে একটি মালবাহী ট্রাকে (যশোর ট-১১-৪৬০২) ভরে পাচারের উদ্দেশ্যে ইউরিয়া সারগুলো নাটোরে নিয়ে যাওয়া হচ্ছিল- এমন গোপন তথ্য পেয়ে রানীরহাট বাজারে চেকপোস্ট বসানো হয়। একপর্যায়ে সারবোঝাই ট্রাকটি আটকে চালক-হেলপারকে জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু সঠিক তথ্য দিতে ব্যর্থ হন তারা। এ ঘটনায় তাদের নামে শেরপুর থানায় মামলা দায়ের করে (মামলা নাম্বার ২২/১৬) জেলহাজতে প্রেরণ করা হয়েছে। 

এমএসএম / জামান

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান