ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

মান্দায় গাছের গুঁড়ি ফেলে ট্রাকে ডাকাতি


মান্দা প্রতিনিধি photo মান্দা প্রতিনিধি
প্রকাশিত: ১৭-১১-২০২২ বিকাল ৫:৪২
নওগাঁর মান্দায় গাছ কেটে রাস্তায় ব্যারিকেড দিয়ে ট্রাকে ডাকাতি সংঘঠিত হয়েছে বলে জানা গেছে। বুধবার (১৬ নভেম্বর) রাত ৩টার দিকে ভারশোঁ ইউপির চৌবাড়িয়া বাজারের অদূরে  দফাদারের মোড় নামক স্থানে এ ডাকাতির ঘটনা ঘটে। 
 
স্থানীয়রা জানান, দাফাদারের মোড় নামক স্থানে প্রায় ডাকাতির ঘটনা ঘটে। এর জের ধরে বুধবার দিবাগত রাতে আবারও ডাকাতি সংঘঠিত হয়। খবর পেয়ে সকাল বেলা ঘটনাস্থলে গিয়ে দেখি, রাস্তায় কয়েকটি গাছ পড়ে আছে। উপস্থিত লোকজন গাছগুলো সরিয়ে  রাস্তা পরিষ্কার করেন। এরপর ট্রাক চলে যায়।তবে ট্রাক মালিক বা চালকের নাম ঠিকানা নেওয়া হয়নি।
 
ভারশোঁ ইউপির দফাদার কাজেম জানান, ডাকাতির খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি পুলিশ আসছে। ডাকাতির কিছু নমুনা দেখতে পায়। এছাড়াও চৌবাড়িয়া বাজারের এক মেকার আমাকে বলেন,একই রাতে ফ্রেস সিমেন্টের দোকানদারের নিকট থেকে ৪ লক্ষ টাকা ছিনিয়ে নিয়েছেন।
 
৯নং ভারশোঁ ইউপি সদস্য শহিদুল ইসলাম চিতল বলেন,ডাকাতির খবর পেয়ে ঘটনাস্থলে এসে রাস্তার উপর থেকে গাছ সরিয়ে নেওয়া হয়েছে। তবে দুঃখজনক বিষয় হলো,মাসে দুই এক এখানে ডাকাতির ঘটনা ঘটে। রাতের বেলা ভয়ে অনেকেই এই রাস্তা দিয়ে চলাচল করেন না।
 
ভারশোঁ ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন জানান, দফাদারের মোড়ে গাছ ফেলে তিন মাসে প্রায়  পাচঁ-ছয়বার ডাকাতি সংঘটিত হয়েছে।কে বা কাহারা করে এ নিয়ে প্রশাসনের মাথা ব্যাথা নেই। মাঝেমধ্যে একই জায়গায় এরকম ডাকাতি বা ছিনতাইয়ের ঘটনা ঘটে। এমন ঘটনায় এখন পর্যন্ত কেউ আটক হয়নি। 
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  নুর-এ আলম সিদ্দিকী বিপিএম জানান, এরকম কোন ঘটনা শুনিনি।আপনাদের মাধ্যমে শুনলাম।তবে ঘটনা সম্পর্কে খোঁজ-খবর নেয়ার চেষ্টা করছি।

এমএসএম / জামান

টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন

নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ

মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী

ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক

মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন

নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা

২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন

সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে

বিশ্বম্ভরপুরে মৎস্যজীবী সমিতির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৬