বালাগঞ্জ হাসপাতালে দ্বিতীয় ধাপের ভ্যাকসিন কার্যক্রম উদ্বোধন
বালাগঞ্জবাসীর পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে। বালাগঞ্জের মানুষের জন্য ভ্যাকসিন গ্রহণের সুযোগ এবং দেশের দুর্যোগপূর্ণ অবস্থার মধ্যেও বালাগঞ্জ হাসপাতালে নতুন অ্যাম্বুলেন্স দেওয়ার জন্য। করোনা পরিস্থিতি দিন দিন অবনতির দিকে যাচ্ছে। সবাই দোয়া করুন মহান আল্লাহ যেন এই অবস্থা থেকে সকলকে রক্ষা করেন। ভ্যাকসিন কার্যক্রম ও অ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তরের সময় এসব কথা বলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মোস্তাকুর রহমান মফুর।
সোমবার (১২ জুলাই) বেলা সাড়ে ১১টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. এসএম শাহরিয়ারের হাতে নতুন অ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ মোস্তাকুর রহমান মফুর। তার পরপরই দ্বিতীয় ধাপের ভ্যাকসিনের উদ্বোধন করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন- সহকারী মেডিকেল অফিসার ডা. মামুন আহমদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাসির উদ্দিন, বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. নাজমুল হাসান, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক যুবলীগ নেতা কবি তুহিন মনসুর, কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নয়ন তালুকদার প্রমুখ।
এমএসএম / জামান
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
শিক্ষকের বিদায়ে অশ্রুসিক্ত ডাঙ্গীরহাট স্কুল অ্যান্ড কলেজ
ধামরাইয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি ৩ লাখ টাকা
জুলাই গণঅভ্যুত্থানে হামলার অভিযোগে পটিয়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার
জয়পুরহাটে বিআরটএ'র উদ্যোগে নিরাপদ সড়ক বিষয়ক সচেতনতামূলক কার্যক্রম
Link Copied