ঢাকা সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

গাজীপুরে দেশীয় অস্ত্রসহ ১০ ডাকাত গ্রেফতার


শেখ রাজীব হাসান, টঙ্গী photo শেখ রাজীব হাসান, টঙ্গী
প্রকাশিত: ১৭-১১-২০২২ বিকাল ৫:৪৩

গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গী ও গাছা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে বুধবার (১৬ নভেম্বর) মধ্যরাতে অভিযান চালিয়ে রামদা, চাকু ও কাটারসহ ৬ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

টঙ্গীতে গ্রেফতারকৃতরা হলো- টঙ্গী পূর্ব থানার আমতলী কেরানীরটেক এলাকার শাকিলুর রহমান শাকিল (২৫), ঢাকার দোহার থানার জয়পাড়া আলম বাজার এলাকার মো. ওবিন (২৪), নেত্রকোনা সদরের কুরপাড় এলাকার মো. সাদ্দাম হোসেন (২২), নরসিংদীর মাধবদী থানার আব্দুল্লাহ বাজার এলাকার মো. আজাদ হোসেন (৩৮), নেত্রকোনার পূর্বধলা থানার সালদিঘা এলাকার মানিক মিয়া (২৪) এবং টঙ্গী পূর্ব থানার মাছিমপুর এলাকার মো. ফয়সাল (২৫)।

গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) চৌধুরী মো. তানভীর জানান, বুধবার মধ্যরাতে ডাকাতির প্রস্তুতির নিচ্ছে এমন খবর পেয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে টঙ্গী পূর্ব থানাধীন মাছিমপুর এলাকায় অভিযান চালানো হয়। এসময় ৬ ডাকাতকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১টি রামদা, ১টি সুইচ গিয়ার চাকু, ১টি চাপাতি, ২টি চাকু ও ১টি লোহার তৈরি কাটার উদ্ধার করা হয়।

অপরদিকে, একই রাতে গাজীপুর মহানগরের গাছা থানাধীন জাজর বাইপাস রোডের ভাই ভাই অটো সার্ভিসিং সেন্টারের পেছনে একদল ডাকাত মহাসড়কে ডাকাতি করার জন্য অবস্থান করার খবর পেয়ে সেখানে অভিযান চালায় মহানগর গোয়েন্দা পুলিশ। এ সময় মো. শফিকুল ইসলাম (৪২), শাহ জাহান (৪৫), বকুল (৪৮) ও নয়ন মিয়া (৩৩) নামের চার ডাকাতকে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজ থেকে দুইটি ছোরা, একটি চাকু ও একটি চাপাতি উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে স্টেশন রোড থেকে মাছিমপুর মিলগেটসহ টঙ্গী বাজারগামী ময়মনসিংহ ও ঢাকাগামী মহাসড়কে পথচারীদের কাছ থেকে মোবাইল, নগদ টাকা, স্বর্ণলংকার ও মূল্যবান জিনিসপত্র লুট করে নিত। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এমএসএম / জামান

বজ্রপাতে ৮ জেলায় ১৫ জনের মৃত্যু

ধামইরহাটে জামায়াতে ইসলামী যুব দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত

পূর্বধলায় এমপির গাড়ি ভাঙচুর মামলায় বিএনপি নেতাকর্মীদের ‘মিথ্যা আসামি’ করার অভিযোগ, সংবাদ সম্মেলন

গাইবান্ধায় বজ্রপাতে শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু

কসবায় সাংবাদিক হত্যা মামলায় বিএনপি নেতা গ্রেফতার

উলিপুর মহিলা ডিগ্রি কলেজে উন্নয়ন ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

​ভোগান্তি ছাড়াই কৃষি কার্ডে জ্বালানি তেল পাচ্ছেন রাণীনগরের কৃষকরা

নবীনগরে নৌকায় বসা নিয়ে দ্বন্দ্বে ঘুষির আঘাতে এক ব্যক্তির মৃত্যু

ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে প্রধান শিক্ষক আটক

হোমনায় গাঁজাসহ দুই যুবক-যুবতী গ্রেফতার

গাছ কাটাকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় নারীকে মারধরের অভিযোগ, বিএনপি সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবি

দাউদকান্দিতে ৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নবজাতক কণ্যা শিশুর ঠাঁই হলো ‘চট্রগ্রামের ছোটমণি নিবাসে’