শেরপুরের মাঠে মাঠে শীতকালীন ফসল পরিচর্যায় ব্যস্ত কৃষক
হেমন্ত উঁকি দিয়েছে প্রকৃতিতে। শীত আসতে বাকি নেই বেশি। আর এ সময়ে শীতের হরেক রকম সবজি চাষে মেতেছেন বগুড়ার শেরপুরের কৃষকেরা। মাঠে মাঠে শীতকালীন সবজি চাষের ধুম পড়েছে। অবশ্য কোনো কোনো এলাকার চাষি আগেভাগেই খেতে শীতের সবজি চাষ করেছেন।
এরই মধ্যে মুলা, শিম, বাঁধাকপি, ফুলকপি, গাজরসহ বেশ কিছু শীতের আগাম সবজি বাজারে উঠেছে। অন্যান্য বছরের তুলনায় এসব সবজির দাম বেশি। ভালো দাম পাওয়ায় শীতকালীন সবজি চাষে আগ্রহ বেড়েছে কৃষকদের। আবার আবহাওয়াও কৃষকের অনুকূলে। উপজেলার মাঠ ঘুরে দেখা যায়, মাঠে মাঠে এখন শোভা পাচ্ছে ফুলকপি, বাঁধাকপি, শিম, গাজর, মুলাসহ হরেক রকম সবজি। সাতসকালে সবজিখেত পরিচর্যায় ব্যস্ত কৃষকেরা। কেউ নিড়ানি দিচ্ছেন, কেউ কীটনাশক ছিটাচ্ছেন, কেউ সেচ দিচ্ছেন। আবার কেউ খেত থেকে সবজি তুলে বিক্রির জন্য বাজারে নিচ্ছেন। অনেকে নতুন করে শীতকালীন সবজির চারা রোপণেও ব্যস্ত।
ফুলকপির খেত পরিচর্যার সময় কথা হয় চাষি সাইফুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, দুই বিঘা জমিতে এবার ফুলকপি, বাঁধাকপি আর মুলা চাষ করেছেন। শীতের আগেই এসব সবজি বিক্রি করতে চান তিনি। তালিবপুর গ্রামের কৃষক আবদুস সামাদ জানান, তিন বিঘা জমিতে ফুলকপি, মুলা আর গাজরের চাষ করেছেন। কার্তিক মাসের মাঝামাঝি এসব সবজি বাজারে তোলা হবে।
শিবপুর গ্রামের কৃষক জাহের আলী জানান, চাহিদা থাকায় এবার খেত থেকে মুলা, কপি বিক্রি হয়ে যাচ্ছে। হাটে নিতে হচ্ছে না। প্রতি মণ ফুলকপি ৩ হাজার ২০০ টাকায় বিক্রি করেন তিনি। উপজেলার খামারকান্দি এলাকার কৃষক আবদুল মজিদ জানান, শীতের আগাম সবজি শিম ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কার্যালয় সূত্রে জানা যায়, এবার উপজেলায় রেকর্ড পরিমাণ জমিতে শীতের আগাম সবজির চাষ হয়েছে। মুলা, শিম, বেগুন, ফুলকপি, বাঁধাকপি, টমেটোসহ হরেক রকম শীতকালীন সবজিতে ভরপুর মাঠ।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
Link Copied