টাঙ্গাইলে দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন
“উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে নিয়ে টাঙ্গাইলে দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১টায় জনসেবা চত্বরে টাঙ্গাইল জেলা প্রশাসনের উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়। এ মেলার উদ্বোধন করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. আতাউল গনি। এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, অতিরিক্ত পুলিশ সুপার শরফুদ্দিন, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইসিটি বিভাগের অধ্যাপক ড. ইঞ্জি. আহসান হাবীব, টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ওলিউজ্জামান, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ'সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আমন্ত্রিত অতিথিগণ ও বিভিন্ন পেশার লোকজন। অতিথিবৃন্দরা মেলার বিভিন্ন ষ্টল পরিদর্শন করেন। পরে আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
ডিজিটাল উদ্ভাবনী মেলায় ৬২টি স্টলের মাধ্যমে সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তর ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করে।
এমএসএম / এমএসএম
মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা
জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড
বারহাট্টায় সরকারি প্রণোদনার সার দোকানে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা
শেরপুরে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সাগরে ইলিশ ধরতে গিয়ে লাশ হয়ে ফিরলেন মোড়েলগঞ্জের জেলে জামাল হাওলাদার
হামাগুড়ি দিয়ে জুড়ীর মনার এইচএসসি পাশ: উচ্চশিক্ষার স্বপ্নে দারিদ্র্যই বড় বাঁধা
মধুখালীতে আল-নূর ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন
রাতের আঁধারে আলফাডাঙ্গায় রাস্তার সরকারি গাছ কাটার অভিযোগ
রায়গঞ্জে বেপরোয়া ডাম্প ট্রাকের ধাক্কায় চালক নিহত, হেলপার আহত
ফরিদপুরে ডেঙ্গুতে প্রথম মৃত্যু, প্রাণ গেল ৩০ বছরের নারীর
কেরুজ কমপ্লেক্সে সর্বকালের রেকর্ড মুনাফা : কমেছে চিনিকলের লোকসান
মনপুরায় ৯ পিস ইয়াবাসহ যুবক আটক, থানায় মামলা
নির্মানাধীন ড্রেনে ময়লার স্তূপ,পানি নিষ্কাশনে বড় বাধা
Link Copied