প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে যশোর উপশহরে প্রচার মিছিল
আগামী ২৪ শে নভেম্বর যশোরের অনুষ্ঠিত হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা। যশোর জেলা আওয়ামী লীগের আয়োজনে এই জনসভা সফল করতে প্রচার প্রচারনায় ব্যস্ত দলীয় নেতা কর্মীরা।আজ শুক্রবার ( ১৮ ই নভেম্বর) বিকেলে যশোর সদর উপজেলার উপশহর ইউনিয়নে চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য এহসানুর রহমান লিটুর নেতৃত্বে স্হানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্র লীগের উদ্যোগে প্রচার মিছিল ও লিফলেট বিতরণ করা হয়। মিছিলটি উপশহর ইউনিয়ন আওয়ামী লীগ এর অফিস থেকে যাত্রা শুরু করে বি- ব্লক বাজার , খাজুরা বাসস্ট্যান্ড সহ ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় উল্লেখযোগ্য সংখ্যক দলীয় নেতা কর্মীদের নিয়ে লিফলেট বিলি ও প্রচারণা চালায়।এ সময় এহসানুর রহমান লিটু বলেন,আগামী ২৪ শে নভেম্বর প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জনসভায় মানুষের ঢল নামবে, জনসভা জনসমুদ্রে পরিনত হবে। প্রচার মিছিল ও লিফলেট বিলির সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ফারুক আহমেদ কচি, জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুখেন মজুমদার , বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা ওসমান গনি, জেলা যুবলীগের অন্যতম নেতা সৈয়দ মুনসুর আলম,এস এম বিপ্লব সুলতান বিপু ও জেলা ছাত্র লীগের সহ সভাপতি আরিফুর রহমান সাগর প্রমূখ।
এমএসএম / এমএসএম
লোহাগড়ার সিডি বাজারে গাঁজা বিক্রির সময় জনতার হাতে মাদক কারবারি আটক
ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিম কমিটিতে আইন বিষয়ক সম্পাদক চৌগাছার জাফর ইকবাল
রৌমারীতে ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ
কুষ্টিয়ায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান
রাণীনগরে পাইকারি দোকানের টিন কেটে দেড় লাখ টাকার সিগারেট চুরি, থানায় অভিযোগ
নওয়াপাড়ায় ব্যবসায়ী হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেফতার
মেঘনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ: “তিন মাসে চার খুন, স্বরাষ্ট্রমন্ত্রী কী করছেনঃ হাসনাত আবদুল্লাহ
ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া
শিবপুর থেকে চুরি করা শিশু ৪ হাজার টাকায় বিক্রি
মান্দায় গ্রাম আদালত সক্রিয়করণ কর্মশালা অনুষ্ঠিত
পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ
পিরোজপুরে ২৫টি হারানো মোবাইল উদ্ধারকরে মালিকদের হাতে তুলে দিল জেলা পুলিশ