ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

হরিরামপুর শ্যামল নিসর্গের প্রাকৃতিক কৃষি বিষয়ক কর্মশালা


আবিদ হাসান, হরিরামপুর photo আবিদ হাসান, হরিরামপুর
প্রকাশিত: ১৮-১১-২০২২ বিকাল ৭:১৬
বর্তমান বিশ্বে নিরাপদ ও বিষমুক্ত খাদ্য নিশ্চিত করা বড় চ‍্যালেঞ্জ হয়ে দাড়িয়েছে। নিরাপদ খাদ্য সকলের অধিকার। প্রাকৃতিক কৃষিই নিরাপদ খাদ্যের অন্যতম মাধ্যম। তাই প্রাকৃতিক কৃষি বিষয়ে মানুষকে জানাতে মানিকগঞ্জের হরিরামপুরে অনুষ্ঠিত হয়েছে প্রাকৃতিক কৃষি বিষয়ক কর্মশালা।
 
শুক্রবার (১৮ নভেম্বর) সকালে শতবর্ষ পেরনো পাটগ্রাম অনাথবন্ধু সরকারি উচ্চ বিদ্যালয় অডিটরিয়ামে এই কর্মশালার আয়োজন করে পরিবেশ সংগঠন হরিরামপুর শ্যামল নিসর্গ।
 
বাসুদেব হালদারের এর সঞ্চালনায় মাসুদুর রহমানের শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পদ্মাপাড়ের সক্রেটিস খ্যাত হরিপদ সূত্রধর। আলোচকরা কৃষির ইতিহাস, কৃষি প্রতিবেশ, আধুনিক কৃষি, মুক্তির উপায় ও প্রাকৃতিক কৃষি, প্রাকৃতিক সার তৈরি, ফসলের নকশা, দুপুরে নামাজ ও খাবার বিরতির পর দেশি বীজ, ফসলের বালাইব্যবস্থাপনা বিষয়ে আলোচনা করেন। এরপর মূল্যায়ন ও সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে কর্মশালা শেষ হয়। অংশগ্রহণকারী সকলকে সনদ দেওয়া হয়।
 
প্রধান আলোচক হিসেবে কর্মশালায় উপস্থিত ছিলেন প্রাকৃতিক কৃষি আন্দোলনের সমন্বয়কারী এবং প্রাকৃতিক কৃষি কেন্দ্র ও প্রাণ বৈচিত্র্য খামারের প্রতিষ্ঠাতা দেলোয়ার জাহান। আলোচক হিসেবে আরও উপস্থিত ছিলেন প্রাকৃতিক কৃষি গবেষক ইফতেখার আলী।
 
হরিরামপুর শ্যামল নিসর্গের সভাপতি ওয়াহিদুর রহমান, সাধারণ সম্পাদক প্রণব পাল, অনুষ্ঠানের আহ্বায়ক নাজমুল তালুকদার চঞ্চল, সদস্য সচিব
সুমন বিশ্বাস সহ হরিরামপুর শ্যামল নিসর্গের প্রায় দেড় শতাধিক কর্মী কর্মশালায় অংশগ্রহণ করেন।

এমএসএম / এমএসএম

চাঁপাই প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান ,সাধারণ সম্পাদক জমশেদ আলী

শ্রীপুরে বিদ্যুৎস্পৃষ্ঠে রাজমিস্ত্রীর মৃত্যু

বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও অভিভাবক সভা

রাঙ্গামাটিতে পর্যটন মেলা শুরু: নারী উদ্যোক্তাদের পণ্যে প্রাণচাঞ্চল্য

কুমিল্লায় ১৮ থানায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ২৫৪

‘জিন সাপ’ আতঙ্কে শালিখার ছান্দড়া গ্রাম

পরকীয়ার অভিযোগে সাবেক শিবির নেতা কট, বাড়িতে আগুন

বজ্রপাত রোধ ও সবুজায়নের লক্ষ্যে দেবীগঞ্জে তাল বেলালের ২ হাজার তালবীজ রোপণ

মসজিদের মোতোয়াল্লির ওপর হামলার অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

কালিয়ায় মাদক সেবনে বাঁধা দেওয়ায় কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ

খোয়া ফেলেই ঠিকাদার লাপাত্তা: ঘোড়াঘাটে সড়কের কাজ অসমাপ্ত রেখে জনদুর্ভোগ, পুনরায় দরপত্রের দাবি

শান্তিগঞ্জে সরকারি এজমালি ভূমিতে রাইস মিল স্থাপন ও পরিবেশ দূষণের অভিযোগ

বরিশাল আগৈলঝাড়ায় দুই হাজার দশ পিস ইয়াবাসহ চারজন আটক