ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

এবার কাতার বিশ্বকাপে নিষিদ্ধ হলো মদ্যপান


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯-১১-২০২২ দুপুর ১১:৪১

কাতার বিশ্বকাপ শুরু হতে বাকি মাত্র আর একটি দিন। এর মধ্যেই ফুটবল ভক্তদের জন্য এলো দুঃসংবাদ। বিশ্বকাপের আয়োজক দেশ কাতার স্টেডিয়াম কিংবা তার আশে পাশে নিষিদ্ধ করেছে মদ্যপান ও বেচা-কেনা।  

ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা শুক্রবার (১৮ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে স্টেডিয়াম প্রাঙ্গণে কিছু নিয়ম কানুন মানা শর্তে অনুমতি ছিল। কিন্তু এবার আসলো নিষেধাজ্ঞার খড়গ। 

ফিফা আয়োজক দেশ কাতারের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছিল বিষয়টি নিয়ে। কিন্তু কাতারের কঠোরতার কারণে শেষ পর্যন্ত নিষিদ্ধ করতে বাধ্য হয় সংস্থাটি। 

এদিকে বিশ্বকাপে ফিফার অন্যতম পৃষ্ঠপোষক একটি বিয়ার কোম্পানি। কাতারেরর এমন সিদ্ধান্তের ফলে বড় অঙ্কের ক্ষতির মুখে পড়তে হতে পারে ফিফাকে। প্রায় ৭৫ মিলিয়ন ডলারের চুক্তি রয়েছে ফিফার। এখন সিদ্ধান্তের পর অবস্থা কি দাঁড়ায় সেটি দেখার বিষয়। 

এর আগে সিদ্ধান্ত হয়ে ছিল, স্টেডিয়াম এবং ফ্যান-জ়োনে বিয়ারের অস্থায়ী দোকানগুলোতে ম্যাচ শুরুর আগের এবং পরের ৩০ মিনিট বিয়ার বিক্রি করা হবে। দুই পক্ষের আলোচনার পরও সেটি বিফলে গেলো। 

মদ্যপান নিষিদ্ধের পর বিয়ার সংস্থাটি ‘এটা দৃষ্টি কটু, বেমানান’ বলে একটি টুইট করে। কিন্তু কিছুক্ষণ পার আবার মুছে দেয়। এমনিতেই নানা বেড়াজাল ছিল বিশ্বকাপকে ঘিরে, এবার নিষিদ্ধ হয়ে গেলো মদ্যপানই। 

প্রীতি / প্রীতি

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’

দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬

সুখবর পেল আর্সেনাল

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!

জাপানের কাছে হেরে বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশের