ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

বিশ্বকাপে পরাজয়ের জেরে নির্বাচকদের ছাঁটাই করল ভারত


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯-১১-২০২২ দুপুর ১২:৫

সম্প্রতি অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের কাছে ১০ উইকেটের ব্যবধানে হেরে সেমিফাইনাল থেকেই বিদায় নিয়েছিল ভারত। যার কারণে দলের অনেক সিনিয়র ক্রিকেটারদের দল থেকে বাদ দেওয়ার গুঞ্জন চলছে গোটা ভারত জুড়ে। এবার সেই গুঞ্জনে ঘি ঢেলে দিয়ে ভারতীয় জাতীয় দলের নির্বাচকদের ছাঁটাই করে দিলো ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।

সাবেক পেসার চেতন শর্মাসহ পাঁচ সদস্যের নির্বাচক কমিটিতে ছিলেন সুনিল জোসি, হারভিন্দার সিং, আবেই কুরুভিলা ও দেভাশিষ মোহান্ত। বিশ্বকাপের শিরোপার লড়াইয়ে ফাইনালে উঠা হয়নি রোহিত শর্মার দলের। তাই নির্বাচক কমিটিকেও বিদায় জানাল বিসিসিআই। শনিবার (১৯ নভেম্বর) ভারতীয় বোর্ড এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন। সেই সাথে নতুন নির্বাচক কমিটির জন্য সদস্য আহ্বান করেছে বিসিসিআই।

বিজ্ঞপ্তিতে বিসিসিআই জানিয়েছে, 'পুরুষ ক্রিকেট দলের জন্যে পাঁচ জন জাতীয় নির্বাচক আহ্বান করা হচ্ছে। যোগ্যতা হিসাবে ভারতের হয়ে কমপক্ষে সাতটি টেস্ট ম্যাচ খেলা বা ৩০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলা, ১০টি একদিনের ম্যাচ এবং ২০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলা প্রাক্তন ক্রিকেটারদের থেকে আবেদন চাওয়া হয়েছে। অন্তত পাঁচ বছর আগে অবসর নিয়েছেন এমন প্রার্থীরাই আবেদন করতে পারবেন। বোর্ডের কোনো ক্রিকেট কমিটিতে পাঁচ বছর কাটিয়েছেন, এ রকম কেউ আবেদন করতে পারবেন না। ২৮ নভেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত আবেদন করা যাবে।'

প্রীতি / প্রীতি

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’

দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬

সুখবর পেল আর্সেনাল

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!

জাপানের কাছে হেরে বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশের