ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

বিশ্বকাপে একটি গোল পেলেই যে অনন্য রেকর্ডে নাম লেখাবেন রোনালদো


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯-১১-২০২২ দুপুর ১:২২

ক্রিশ্চিয়ানো রোনালদো। বিশ্বের অন্যতম সেরা ফুটবল তারকা। ইউরোপের বিভিন্ন ক্লাবে খেলার অভিজ্ঞতা নিয়ে টানা পঞ্চমবারের মতো বিশ্ব ফুটবলের মহারণ ‘কাতার বিশ্বকাপে’ অংশ নিচ্ছেন তিনি।

ইতোমধ্যে চার-চারটি বিশ্বকাপ খেলে ফেলেছেন এই পর্তুগিজ সুপারস্টার। গোলও পেয়েছেন প্রতিটি বিশ্বকাপেই। শঙ্কার মেঘ উড়িয়ে দিয়ে প্লে-অফের বাধা টপকে এবারও যথারীতি কাতার বিশ্বকাপে জায়গা করে নিয়েছে রোনালদোর পর্তুগাল। রয়েছে ‘এইচ’ গ্রুপে। যেখানে তাদের প্রতিপক্ষ ঘানা, উরুগুয়ে ও দক্ষিণ কোরিয়ার মতো দল।

বৃহস্পতিবার ঘানার বিপক্ষের ম্যাচ দিয়ে রোনালদো-ব্রুনোদের বিশ্বকাপ মিশন শুরু হবে। আর এই ম্যাচে গোল পেলেই কিংবদন্তি পেলে, উভে জেলার ও মিরোস্লাভ ক্লোসার রেকর্ড ভেঙে দিয়ে বিশ্বকাপে নতুন এক ইতিহাস গড়বেন রোনালদো।

এর আগে রোনালদো যে চার বিশ্বকাপে খেলেছেন, তার সবকটিতেই গোল করেছেন। তার মধ্য দিয়ে তিনি পেলে, উভে ও ক্লোসার কাতারে জায়গা করে নিয়েছেন। এবার ঘানা, উরুগুয়ে কিংবা দক্ষিণ কোরিয়ার বিপক্ষের ম্যাচে গোল পেলেই তিনি ছাপিয়ে যাবেন এই তিন কিংবদন্তিকে। বিশ্বকাপের ইতিহাসে হয়ে যাবেন প্রথম কোনও পুরুষ খেলোয়াড় যিনি টানা পাঁচ বিশ্বকাপে গোল কৃতিত্ব অর্জন করবেন।

ফুটবলের জীবন্ত কিংবদন্তি পেলে ব্রাজিলের হয়ে ১৯৫৮, ১৯৬২, ১৯৬৬ ও ১৯৭০; টানা চার বিশ্বকাপে গোল করার অনন্য কীর্তি গড়েছিলেন। তার সঙ্গে জার্মানির স্ট্রাইকার উভে জেলারও ১৯৫৮, ১৯৬২, ১৯৬৬ ও ১৯৭০ বিশ্বকাপে গোল করার কীর্তি গড়েছিলেন। তাদের পর জার্মানির আরেক গ্রেট ক্লোসা ২০০২, ২০০৬, ২০১০ ও ২০১৪ বিশ্বকাপে গোল করে এই কাতারে জায়গা করে নেন। এরপর রোনালদোর ২০০৬, ২০১০, ২০১৪ ও ২০১৮ বিশ্বকাপে গোল করে প্রবেশ করেন এই এলিট ক্লাবে।

তবে এবার সবাইকে ছাড়িয়ে অনন্য রেকর্ড গড়ার দ্বারপ্রান্তে তিনি। কাতার বিশ্বকাপে তিনি গোল পেলেই বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে একমাত্র পুরুষ খেলোয়াড় হিসেবে টানা পাঁচ বিশ্বকাপে গোল করার অনন্য নজির গড়বেন।

এর আগে ২০১৮ বিশ্বকাপে স্পেনের বিপক্ষে ৩ গোল করে বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হিসেবে হ্যাটট্রিক করার অনন্য নজির গড়েছেন পর্তুগিজ তারকা। তখন তার বয়স ছিল ৩৩ বছর ১৩০ দিন। এবার অবশ্য তিনি হ্যাটট্রিকের দেখা পেলে ৩৭ বছর বয়সে অর্থাৎ বুড়ো বয়সে হ্যাটট্রিক করার আরেক নজির গড়বেন।

২৪ নভেম্বর রাত ১০টায় পতুর্গাল মুখোমুখি হবে ঘানার। এরপর ২৮ নভেম্বর দিবাগত রাত ১টায় উরুগুয়ের মুখোমুখি হবে তারা। আর গ্রুপপর্বের শেষ ম্যাচে ২ ডিসেম্বর রাত ৯টায় তারা লড়বে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে। সূত্র: ইএসপিএন

প্রীতি / প্রীতি

স্পেনের বিশ্বকাপ শিরোপা ধরে রাখার মিশনেও থাকবেন দে লা ফুয়েন্তে

দ্বিতীয় টেস্টের আগে আত্মবিশ্বাসী বাংলাদেশ, এখনই জয়ের ভাবনা নেই শান্ত’র

ম্যাকাইতে কেমন উইকেট পাচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া, ইঙ্গিত দিলেন কিউরেটর

বাংলাদেশকে হারাতে মরিয়া অস্ট্রেলিয়া, একাধিক পরিবর্তন আসছে একাদশে

আলভারেজকে না পেলে বার্সার সামনে যে বিকল্প

লাল বল থেকে কিছু স্মৃতি নিয়ে যেতে চান মুশফিক

তিন দিনে দুবার ম্যাচের মাঝপথে জ্ঞান হারিয়ে মাঠ ছাড়লেন মুসিয়ালা

এবার ফিফা সভাপতির প্রতি সমর্থন প্রত্যাহার করল ইসরায়েলও

বিক্রি শেষ ম্যাকাই টেস্টের প্রথম দিনের সব টিকিট

‘স্বপ্নের’ ক্লাব বার্সেলোনায় পা রাখলেন রদ্রি

১০ সেকেন্ডের ভুলে মাঠের বাইরে নেইমার!

এটাই আমাদের মানদণ্ড, মৌসুমের প্রথম শিরোপা জিতে আর্সেনাল কোচ

ক্রীড়াঙ্গনে দুর্নীতিতে জিরো টলারেন্সঃ ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল