ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

কুষ্টিয়ায় পদমর্যাদাভিত্তিক দক্ষতা উন্নয়নে ৮ম ব্যাচের কোর্সের উদ্বোধন


চাঁদ আলী, কুষ্টিয়া photo চাঁদ আলী, কুষ্টিয়া
প্রকাশিত: ১৯-১১-২০২২ দুপুর ১:৪৩

কুষ্টিয়ায় পুলিশ সদস্যের পদমর্যাদা ভিত্তিক দক্ষতা উন্নয়ন কোর্সর আওতাভুক্ত নায়েক ও কনস্টেবলদের “দক্ষতা উন্নয়ন কোর্স-৮ম ব্যাচ’-এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ নভেম্বর) ২০২২ কুষ্টিয়া জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স, সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে বাংলাদেশ পুলিশের সর্বমোট ১০৫টি ভেন্যুতে সকল পদমর্যাদার সদস্যদের নিয়ে অদ্য ১৯ নভেম্বর ৮ম ব্যাচের ০৬ দিন ব্যাপি পদমর্যাদাভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচির শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় কর্মসূচির অংশ হিসাবে কুষ্টিয়া জেলায় প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। প্রতিদিনের ধারাবাহিক প্রশিক্ষণের অংশ হিসাবে সকাল ৬ টার দিকে পিটির (শক্তি বর্ধক ব্যায়াম) মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কুষ্টিয়া জেলা পুলিশ সুপার মোঃ খাইরুল আলম বলেন, ‘জীবনের প্রয়োজনে প্রতিটি মানুষের পেশাগত কাজের উন্নয়েনের জন্য একাডেমিক শিক্ষার পাশাপাশি প্রশিক্ষণ গ্রহণের প্রয়োজন হয়’। প্রশিক্ষণ মানুষকে যোগ্য করে তোলে। প্রশিক্ষণ হচ্ছে এমন একটি পরিকল্পিত কার্যক্রম যেখানে একদল মানুষকে একটি নির্দিষ্ট বিষয়ের উপর দক্ষতা বৃদ্ধি করা হয়। প্রশিক্ষণের মাধ্যমে ব্যক্তির কাজের উপর জ্ঞান ও দৃষ্টিভঙ্গীর পরিবর্তন ঘটে। প্রশিক্ষণ গ্রহনের মাধ্যমে একটি নির্দিষ্ট কাজের উপর যোগ্যতা অর্জন ও দক্ষ হওয়া যায়।

এ সময় আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ ফরহাদ হোসেন খান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), কুষ্টিয়া, জনাব মোঃ হাফিজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, কুষ্টিয়া, জনাব মোঃ হাফিজুর রহমান (আরওআই), রির্জাভ অফিস, কুষ্টিয়া, জনাব শেখ মাহফুজার রহমান, পুলিশ পরিদর্শক(নিঃ), ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, কুষ্টিয়া, আরআই কুষ্টিয়াসহ ইন্সপেক্টর পদমর্যাদার প্রশিক্ষক এবং নায়েক ও কনস্টেবল পদমর্যাদার প্রশিক্ষনার্থীবৃন্দ।

জামান / জামান

পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"

নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান

তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‎কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার