ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

আমি মেসির সতীর্থের মতোই : রোনালদো


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯-১১-২০২২ দুপুর ১:৪৬

ফুটবলের দুই মহানায়ক লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো। ২০০৬ সাল থেকে বিশ্বকাপ খেলে আসছেন ফুটবলের এই দুই তারকা। বিতর্কও রয়েছে দু’জনের মধ্যে কে সেরা সে বিষয়ে।

স্প্যানিশ এল ক্লাসিকোয় রিয়াল এবং বার্সার হয়ে দুই মহাতারকা বহুবার মুখোমুখি হয়েছেন। দু’জনের সাক্ষাতের জন্য এল ক্লাসিকোর গুরুত্বও বেড়ে গিয়েছিল অনেকগুণ। লা লিগা জনপ্রিয়তার শিখরে পৌঁছে যায়। মেসি বার্সেলোনা ছেড়ে চলে যান পিএসজিতে। রোনালদো রিয়াল ছেড়ে জুভেন্তাস হয়ে এখন ম্যানচেস্টার ইউনাইটেডে। এখন সে ম্যানইউ’র সঙ্গেও সম্পর্ক খারাপের দিকে রোনালদোর।

পিয়ার্স মর্গ্যানকে দেওয়া সাক্ষাৎকারে ম্যানইউর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন সিআর সেভেন। কিন্তু মেসির প্রসঙ্গ উঠতেই রোনালদো বলেন, ‘মেসি অবিশ্বাস্য খেলোয়াড়। জাদুকর। টপ প্লেয়ার। আমরা দু’জনে ১৬ বছর ধরে এই মঞ্চ শেয়ার করছি। ভাবুন একবার ১৬ বছর! মেসির সঙ্গে আমার সম্পর্ক খুবই ভাল। আমি ওর বন্ধু হয়তো না। বন্ধু বলতে যা বোঝায় সেটা হয়তো আমি নই। এক বন্ধু আরেক বন্ধুর ঘরে যায়, ফোনে কথা বলে আমি সেসব করি না। কিন্তু আমি ওর সতীর্থের মতোই। ওকে দেখলে আমার সতীর্থই মনে হয়।’

ব্যালন ডি’অরের মঞ্চে বসেও মেসির প্রশংসা করেছিলেন রোনালদো। খেলার মাঠে দু’জনের যতই প্রতিদ্বন্দ্বিতা থাকুক না কেন, মাঠের বাইরে দু’জনই একে অপরের প্রতি অগাধ শ্রদ্ধা প্রদর্শন করেন। পর্তুগালের অধিনায়ক জানালেন, মেসির সঙ্গে তার সম্পর্ক ভালো, তবে তারা বন্ধু নন। কিন্তু তাদের মধ্যে দারুণ শ্রদ্ধার সম্পর্ক বিদ্যমান। একে অপরকে তারা শ্রদ্ধা করেন খুব।

রোনালদো আরও বলেন, ‘মেসি আমার সম্পর্কে যেভাবে কথা বলে তাতে আমি ওকে সত্যিই খুব শ্রদ্ধা করি। আমার স্ত্রী সম্পর্কে শ্রদ্ধাশীল তার স্ত্রী, এমনকি আমার বান্ধবীও ওদের সম্মান করে। আমার বান্ধবী আর্জেন্টিনার। মেসি সম্পর্কে আমি আর কী বলব? দারুণ একজন মানুষ। ফুটবলকে অনেক কিছু দিয়েছে।’

মোট কথা আর্জেন্টাইন অধিনায়ককে প্রশংসায় ভাসিয়েছেন পর্তুগালের অধিনায়ক। দুজনের মধ্যে নিয়মিত যোগাযোগ না হলেও দুজনের সম্পর্কটা যে দারুণ, সেটাই তুলে ধরেছেন রোনালদো।

উল্লেখ্য, দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার কাতার বিশ্বকাপের প্রথম ম্যাচ আগামী ২২ নভেম্বর। যেখানে তারা সৌদি আরবের বিপক্ষে মাঠে নামবে। গ্রুপ সি এর বাকি দুই দল মেক্সিকোর বিপক্ষে ২৭ নভেম্বর এবং ১ ডিসেম্বর পোল্যান্ডের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা।

প্রীতি / প্রীতি

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’

দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬

সুখবর পেল আর্সেনাল

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!

জাপানের কাছে হেরে বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশের