ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

অনুশীলন বাদ দিয়ে যা করেছেন মেসি


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯-১১-২০২২ দুপুর ২:৩১

কাতারে পৌঁছানোর দিনই অনুশীলন সূচি রাখে আর্জেন্টিনা ফুটবল দল। কিন্তু গতকাল সেই অনুশীলনে ছিলেন না দলের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসি। ছিলেন না আনহেল দি মারিয়াও।

প্রায় ৪০০ জনের মতো সাংবাদিক অপেক্ষায় ছিলেন মেসিকে এক নজর দেখার জন্য। কিন্তু দিনশেষে তাদের হতাশ হয়েই ফিরতে হয়েছে। তবে সঙ্গে দুশ্চিন্তাও ভর করছিল, মেসি কি তাহলে চোটে পড়েছেন? তবে আর্জেন্টিনার সংবাদমাধ্যম ওলে জানায়, মেসি অনুশীলন বাদ দিয়ে সেদিন শুধু জিম সেশনে সময় কাটান। তার সঙ্গে ছিলেন রদ্রিগো দে পল, লিয়ান্দ্রো পারদেস, দি মারিয়া ও নিকোলাস ওতামেন্দি।

কাতারে পা রাখার আগে প্রীতি ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ৫-০ গোলে উড়িয়ে দেয় আর্জেন্টিনা। মেসি এক গোলও করেন তাতে। তবে ওই ম্যাচের পরই আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াডে পরিবর্তন আনেন কোচ লিওনেল স্কালোনি। ইনজুরিতে পড়া নিকোলাস গনসালেস ও হোয়াকিন কোরেয়ার বদলে দলে ডাকা আনহেল কোরেয়া ও থিয়াগো আলমাদাকে।  

তাই অনুশীলনে মেসির না থাকাটা ভড়কে দিয়েছিল অনেককেই। কেননা এটাই তার শেষ বিশ্বকাপ এবং একইসঙ্গে চ্যাম্পিয়ন হওয়ার শেষ সুযোগও। সেই লক্ষ্যে আগামী ২২ নভেম্বর নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে নামবে আলবিসেলেস্তেরা। গ্রুপে তাদের বাকি দুই প্রতিপক্ষ পোল্যান্ড ও মেক্সিকো। 

প্রীতি / প্রীতি

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’

দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬

সুখবর পেল আর্সেনাল

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!

জাপানের কাছে হেরে বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশের