কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতির ইন্তেকাল
গাজীপুরের কাপাসিয়া উপজেলার কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি বিশিষ্ট ক্রীড়ানুরাগী ও কৃতী ফুটবলার মোহাম্মদ আলী বদু শনিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। মৃত্যুকালে তার বয়স ছিলো ৬১ বছর।
তিনি কাপাসিয়ার শহীদ তাজউদ্দীন আহমদ ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক ছিলেন। মৃত্যুকালে ১ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। উপজেলার রাউৎকোনা ফাজিল মাদ্রাসা মাঠে শনিবার বাদ আসর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মা-বাবার কবরের পাশে তাকে দাফন করা হয়।
মোহাম্মদ আলী বদুর মৃত্যুতে কাপাসিয়ার সংসদ সদস্য বঙ্গতাজকন্যা সিমিন হোসেন রিমি এমপি এবং কাপাসিয়া বাজারের সকল ব্যবসায়ী, কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক জানিয়েছেন।
প্রীতি / জামান
দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ
কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর