সোনারগাঁয়ে ১১৮০০ পিস ইয়াবাসহ আটক ২
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গোপন সংবাদের ভিক্তিতে শনিবার (১৯ নভেম্বর) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আষাঢ়িয়ারচর মেঘনা টোলপ্লাজা এলাকায় অভিযান চালিয়ে ১১ হাজার ৮০০ পিস ইয়াবা ও ৩০ গ্রাম ক্রিস্টাল মেথ আইসসহ মো. হোসেন মুন্সি (৩৪) এবং আবু হানিফ (২৮) নামে দুই মাদক কারবারিকে আটক করেছে সোনারগাঁ থানা পুলিশ।
এ সময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত (ঢাকা মেট্রো ট-২০-৩৭৪২) একটি মালবাহী ট্রাক জব্দ করা হয়। আটককৃত মাদক কারবারী মো. হোসেন মুন্সি চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার দোফল্লা গ্রামের আলী আকবরের ছেলে এবং আবু হানিফ ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার আব্দুল হালিমের ছেলে।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করে আটককৃত আসামিদের শনিবার নারায়ণগঞ্জ জেলা জজ আদালতে পাঠিয়েছে পুলিশ।
সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মেহেদী হাসান জানান, গোপন সংবাদের ভিক্তিতে সোনারগাঁ উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোলপ্লাজার আষাঢ়িয়ারচর এলাকায়, শনিবার ভোরে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী মালবাহী ট্রাক তল্লাশি করে ১১ হাজার ৮০০ পিস ইয়াবা ও ৩০ গ্রাম ক্রিস্টাল মেথ আইসসহ মো. হোসেন মুন্সি এবং আবু হানিফ নামে দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।
তিনি আরো জানান, এ সময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত (ঢাকা মেট্রো ট-২০-৩৭৪২) একটি মালবাহী ট্রাক জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজার মূল্য ৫০ লাখ ৪০ হাজার টাকা। আটককৃত মাদক কারবারিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে নারায়ণগঞ্জ জেলা জজ আদালতে পাঠানো হয়েছে।
সোনারগাঁ থানার ওসি মাহাবুব আলম জানান, গোপন সংবাদের ভিক্তিতে সোনারগাঁ উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোলপ্লাজা এলাকা থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ দুই মাদক কারবারিকে আটক করে পুলিশ। আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
প্রীতি / জামান
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার