ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

কাপাসিয়ায় গরু চুরি বন্ধের দাবিতে মানববন্ধন


মাসুদ পারভেজ, কাপাসিয়া photo মাসুদ পারভেজ, কাপাসিয়া
প্রকাশিত: ১৯-১১-২০২২ দুপুর ৪:১

গাজীপুরের কাপাসিয়ায় গরু চুরি বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ভুক্তভোগী কৃষক ও খামারিরা। তাজ উদ্দিন আহমেদ চত্তরে শনিবার সকাল ১১ টা থেকে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন।

মানববন্ধনে বক্তব্য দেন- উপজেলার কৃষক খামারি ফরিদ আহমেদ, নজরুল ইসলাম, রুহুল আমিন, সুলতান খান, তমিজ উদ্দিন আকন্দ, সারফুদ্দিন, মান্নান ভূঁইয়া, মনজুরুল ইসলাম কাউসার, জামিল হারুন আকন্দ প্রমুখ।

এ সময় তারা অভিযোগ করে বলেন, রাতজেগে পাহারা দিয়েও এলাকায় গরু চুরি রোধ করা যাচ্ছে না। তারা গরু চুরি রোধকল্পে পুলিশ প্রশাসন, উপজেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের হস্তক্ষেপ কামনা করেন।

মানববন্ধনে কয়েকশ কৃষক অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে তারা কাপাসিয়ার সংসদ সদস্য বঙ্গতাজকন্যা সিমিন হোসেন রিমি, উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, থানার অফিসার ইনচার্জ ও উপজেলা প্রাণিসম্পদ দফতরে একটি স্মারকলিপি দেন।

উল্লেখ্য, সম্প্রতি পাবুর গ্রামের আ. বাতেন খানের ৩টি, কাশেম খানের ৪টি গরু এবং পার্শ্ববর্তী দরদরিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেমের বাড়ি থেকে ৪টি গাভী, ১ টি ষাঁড় ও একটি বাছুর চুরি হয়। গরু চুরির বিষয়ে আবুল হাসেম থানায় অভিযোগ দিয়েছেন।

কয়েক মাস আগে একই ইউনিয়নের কফিল উদ্দিন, তার চাচাতো ভাই আতিকুল ও বিল্লাল হোসেনের গোয়ালঘর থেকে ৮টি গরু চুরি হয়। তার পর থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়নের খামারি কৃষকরা গরু চুরি রোধকল্পে লাঠিসোঠা নিয়ে দলবদ্ধভাবে পালাক্রমে রাতজেগে পাহারা দিয়েও গরু চুরি ঠেকাতে পারছেন না।

প্রীতি / জামান

সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১

বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার

জয়পুরহাটের সৌমিকের সাফল্যগাথা, নটরডেম ও সেন্ট যোসেফ কলেজে ভর্তির সুযোগ

জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত

ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার

বেলাবোতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

জয়পুরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক

আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার

বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র‍্যাব-৫

নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ

পটুয়াখালীতে গুনে গুনে ঘুষ নেন রাঙ্গাবালীর তহশিলদার সোবহান